আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

দেশ অস্থিতিশীল করার সক্ষমতা পরাজিত শক্তির নেই : তথ্য উপদেষ্টা

Anisur Rahman08-07-2026 12:29:10 AMদেখেছেন 66 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দেশ অস্থিতিশীল করার সক্ষমতা পরাজিত শক্তির নেই : তথ্য উপদেষ্টা

২৪ঘণ্টা অনলাইন : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, “অর্থের জোরে কিছু লোককে প্রভাবিত করা গেলেও বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির সক্ষমতা পরাজিত শক্তির নেই।”
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, “পরাজিত পক্ষের বিভিন্ন অডিও-ভিডিও ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। অর্থের জোরে কিছু লোককে দিয়ে বিচ্ছিন্ন ঘটনা ঘটানো সম্ভব হলেও তা দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা যাবে না।”তিনি বলেন, “চোর-ডাকাত বা খারাপ লোককে টাকা দিয়ে অনেক কিছু করানো যায়। কিন্তু সেই অর্থের জোরে বাংলাদেশে বড় ধরনের কোনো অপকর্ম বা অস্থিতিশীলতা সৃষ্টি করার সক্ষমতা আওয়ামী লীগের নেই। তাদের সেই নৈতিক শক্তিও নেই।”

ভারতে অবস্থান করে আওয়ামী লীগের কিছু নেতার কর্মকাণ্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, “এ বিষয়ে বাংলাদেশ সরকার আগেও আনুষ্ঠানিকভাবে অবস্থান জানিয়েছে এবং ভবিষ্যতেও জানাবে।”তিনি বলেন, “আওয়ামী লীগের অনেক নেতা বিভিন্ন মামলার আসামি, অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং কারো কারো বিরুদ্ধে আদালতের সাজাও হয়েছে। সে কারণে তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

দেশ অস্থিতিশীল করার সক্ষমতা পরাজিত শক্তির নেই : তথ্য উপদেষ্টা | ২৪ঘণ্টা