আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

তামাক নিয়ন্ত্রণে কঠোর বাস্তবায়নের দাবি

Tania Jaha07-07-2026 12:14:05 PMদেখেছেন 74 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তামাক নিয়ন্ত্রণে কঠোর বাস্তবায়নের দাবি

২৪ঘণ্টা অনলাইন: তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের পাশাপাশি ই-সিগারেট, ভ্যাপ ও নিকোটিন পাউচের মতো উদীয়মান তামাকজাত পণ্যের বিরুদ্ধে দ্রুত নীতিগত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য ও তামাকবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

৬ জুলাই রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত “তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল (টিসিআরসি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ তামাকবিরোধী জোট (বাটা) এবং তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তারা বলেন, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধনী) আইন, ২০২৬’ তামাক নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে আইনের সুফল পেতে হলে এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি নতুন ধরনের নিকোটিন ও তামাকজাত পণ্যের বিস্তার রোধেও জরুরি উদ্যোগ প্রয়োজন।

তাদের মতে, মাঠপর্যায়ে আইন প্রয়োগে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং জনস্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার করতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত নজরদারি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সংশোধিত আইনে ই-সিগারেট, ভ্যাপ ও নিকোটিন পাউচসহ উদীয়মান তামাকজাত পণ্য নিষিদ্ধের বিধান বাদ দেওয়ায় এসব পণ্য নিয়ন্ত্রণহীনভাবে বাজারে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে শিশু, কিশোর ও তরুণদের মধ্যে নিকোটিন আসক্তি বাড়তে পারে, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

তারা তরুণ প্রজন্মকে তামাক ও নিকোটিন আসক্তির ঝুঁকি থেকে রক্ষা করতে এসব পণ্যের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতারের সভাপতিত্বে আয়োজিত সভায় সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও বিলকিস ইসলাম, ঢাকা আহসানিয়া মিশনের হেলথ সেক্টরের পরিচালক ও বিটিসিএর আহ্বায়ক ইকবাল মাসুদ, নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের হেড অব প্রোগ্রামস সৈয়দা অনন্যা রহমানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

তামাক নিয়ন্ত্রণে কঠোর বাস্তবায়নের দাবি | ২৪ঘণ্টা