আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

পর্দায় প্রথমবার একসঙ্গে আলী-রিচা

Tania Jaha07-07-2026 12:20:55 AMদেখেছেন 65 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পর্দায় প্রথমবার একসঙ্গে আলী-রিচা

২৪ঘণ্টা অনলাইন: বাস্তব জীবনের জনপ্রিয় দম্পতি আলী ফজল ও রিচা চাড্ডা এবার প্রথমবারের মতো বড় পর্দায় কেন্দ্রীয় জুটির ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। এর আগে ‘ফুকরে’ সিরিজে একসঙ্গে দেখা গেলেও, এবারই প্রথম একে অপরের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করবেন তারা।

শশী বর্মা পরিচালিত নতুন এই সিচুয়েশনাল কমেডি চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে সিনেমোশন পিকচার্স ও গিরিরাজ প্রোডাকশন্সের ব্যানারে। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিনেতা কুমুদ মিশ্র।

দিল্লির ব্যস্ত নগরজীবনকে পটভূমি করে নির্মিত ছবিটিতে হাস্যরস, আবেগ এবং সামাজিক বার্তার সমন্বয় থাকবে বলে জানিয়েছেন নির্মাতারা। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নতুন ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আলী ফজল বলেন, গল্পটি পড়েই তিনি এর বিশেষত্ব অনুভব করেছেন। বাস্তব জীবনের সঙ্গী রিচার সঙ্গে সম্পূর্ণ নতুন ধরনের রসায়ন পর্দায় তুলে ধরার সুযোগ তাকে দারুণ উৎসাহিত করছে। একই সঙ্গে পরিচালক শশী বর্মার সঙ্গে কাজ করার ইচ্ছাও দীর্ঘদিনের বলে জানান তিনি।

অন্যদিকে রিচা চাড্ডা বলেন, ছবির গল্পের সরলতা ও বাস্তবধর্মী উপস্থাপনাই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। তার ভাষ্য, এটি যেমন বিনোদন দেবে, তেমনি সমাজের গুরুত্বপূর্ণ কিছু দিকও তুলে ধরবে। দর্শকরা এবার তাদের সম্পূর্ণ নতুন রূপে দেখতে পাবেন বলেও মন্তব্য করেন তিনি।

রিচা আরও জানান, গল্পের পটভূমি তাকে দিল্লিতে কাটানো শৈশবের স্মৃতির কথা মনে করিয়ে দেয়। আলীর সঙ্গে নতুন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। তার মতে, ‘ফুকরে’তে একসঙ্গে কাজ করলেও এবারের অভিজ্ঞতা হবে একেবারেই ভিন্ন।