আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

নতুন গান নিয়ে ফিরলেন সাবিনা

Tania Jaha06-07-2026 04:29:03 PMদেখেছেন 90 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নতুন গান নিয়ে ফিরলেন সাবিনা

২৪ঘণ্টা অনলাইন: কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন আবারও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন। দীর্ঘ সংগীতজীবনের অভিজ্ঞতা আর বয়সজনিত নানা শারীরিক চ্যালেঞ্জ সত্ত্বেও গানকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন তিনি।

শনিবার ঢাকার একটি স্টুডিওতে তার নতুন গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির শিরোনাম এখনো চূড়ান্ত না হলেও এর কথা লিখেছেন জমাদ্দার সবুজ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন জীবন ওয়াসিফ। গানটিতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী সালমান রাজ।

নতুন গান প্রসঙ্গে এক ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে ভালোবাসি। গানটি শুনেই আমার ভালো লেগেছে। এর সুর ও কথায় আলাদা মাধুর্য আছে। জীবন ওয়াসিফ একজন মেধাবী সুরকার। আমি চাই, সে আরও ভালো কাজ করুক এবং তার প্রতিভা সবার কাছে পৌঁছে যাক।’

তিনি আরও জানান, ভবিষ্যতেও জীবন ওয়াসিফের সঙ্গে নতুন গানে কাজ করার আগ্রহ রয়েছে তার।

বাংলা গানের এই বরেণ্য শিল্পী দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। সময়ের সঙ্গে অনেক সমসাময়িক শিল্পীকে হারালেও তার কণ্ঠের আবেদন এখনো অটুট। নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে নিয়মিত কাজের মধ্য দিয়ে সংগীতাঙ্গনে নিজের সক্রিয় উপস্থিতি বজায় রেখেছেন তিনি।

নতুন এই গানও শ্রোতাদের কাছে বিশেষভাবে সমাদৃত হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

নতুন গান নিয়ে ফিরলেন সাবিনা | ২৪ঘণ্টা