বিনোদন
বিয়ে ও মাতৃত্বের ঘোষণা মৌসুমীর
Tania Jaha04-07-2026 07:59:22 PMদেখেছেন 102 বার
শেয়ার করুন

২৪ঘণ্টা অনলাইন: ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের খবর একসঙ্গে জানালেন অভিনেত্রী মৌসুমী হামিদ। দ্বিতীয় বিয়ের পাশাপাশি তিনি মা হতে যাচ্ছেন বলেও প্রকাশ করেছেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে স্বামী আবদুল ওয়াদুদ সজীবকে সঙ্গে নিয়ে হাজির হন মৌসুমী। সেখানেই প্রথমবারের মতো তার বেবিবাম্প নজরে আসে। পরে তিনি জানান, সবাইকে একসঙ্গে চমক দিতেই বিয়ে ও সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ করেছেন।
মৌসুমীর ভাষ্য, আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে তার পরিচয় দীর্ঘ ১৪ বছরের। দীর্ঘ বন্ধুত্বের পর দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। জীবনের নতুন এই অধ্যায়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে মৌসুমী হামিদ জানিয়েছিলেন, তার প্রথম সংসারের ইতি ঘটেছে। এরপর নতুন করে বিয়ে ও মা হওয়ার সুখবর জানিয়ে ভক্তদের চমকে দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
