আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ফারাহর ধমকে অনড় রাম কাপুর

Tania Jaha02-07-2026 12:55:18 AMদেখেছেন 66 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফারাহর ধমকে অনড় রাম কাপুর

২৪ঘণ্টা অনলাইন: ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’-তে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সঞ্চালক ফারাহ খান ও অভিনেতা রাম কাপুরের মধ্যে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে। শো চলাকালে রামের পারফরম্যান্স ও আচরণ নিয়ে প্রশ্ন তোলেন ফারাহ, আর তাতেই শুরু হয় তর্ক-বিতর্ক।

শোতে বলিউড অভিনেতা রীতেশ দেশমুখের সঙ্গে যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করছেন ফারাহ খান। সাম্প্রতিক এক পর্বে রাম কাপুরের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আগে বিভিন্ন অনুষ্ঠানে রাম ছিলেন কেন্দ্রীয় আকর্ষণ, কিন্তু এই শোতে এসে তিনি নিজেকে অনেকটাই আড়ালে নিয়ে গেছেন।

ফারাহর বক্তব্যের মাঝখানে রাম কাপুর তাকে থামানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ফারাহ স্পষ্ট ভাষায় জানান, তিনি বর্তমান রাম কাপুরকে দেখতে চান না এবং তার আচরণ মোটেও বিনোদনমূলক মনে হচ্ছে না।

তবে এসব সমালোচনায় বিচলিত হননি রাম। শান্তভাবে তিনি বলেন, বর্তমান অবস্থায় তিনি স্বচ্ছন্দ আছেন এবং এটিই তার কাছে উপভোগ্য। নিজের অবস্থান ব্যাখ্যা করে অভিনেতা জানান, তিনি যেমন আছেন তেমনই থাকতে চান।

এরপর ফারাহ তাকে বোঝানোর চেষ্টা করে বলেন, তিনি শুধু শোতে আরও ভালো করার জন্য পরামর্শ দিচ্ছেন। কিন্তু রাম নিজের অবস্থানে অটল থেকে পাল্টা বলেন, প্রয়োজন হলে তাকে শো থেকে বাদ দেওয়া যেতে পারে, তবুও তিনি নিজেকে বদলাবেন না।

রামের এমন জবাবে ফারাহ খান ব্যঙ্গ করে মন্তব্য করেন, যারা পরিবর্তন মেনে নেয় না তারা একসময় ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যায়। উত্তরে রামও রসিকতার সুরে বলেন, “তাহলে আমি ডাইনোসরই হতে চাই।”

শোয়ের এই কথোপকথন ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। দর্শকদের একাংশ ফারাহর বক্তব্যকে সমর্থন করলেও, অনেকেই নিজের অবস্থানে অটল থাকার জন্য রাম কাপুরের প্রশংসা করেছেন।