আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

গরু জবাই ইস্যুতে আদালতের রায় চ্যালেঞ্জ

Tania Jaha01-07-2026 11:55:14 PMদেখেছেন 70 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গরু জবাই ইস্যুতে আদালতের রায় চ্যালেঞ্জ

২৪ঘণ্টা অনলাইন: গরু জবাই নিষিদ্ধ করে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে আপিল করেছে তামিলনাড়ু সরকার। সরকার দাবি করেছে, হাইকোর্টের নির্দেশনা রাজ্যের প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং আদালতের এখতিয়ারের সীমা অতিক্রম করেছে।

১ জুলাই ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে তামিলনাড়ু সরকার বলেছে, গত মে মাসে মাদ্রাজ হাইকোর্ট গরু জবাই নিয়ে যে নির্দেশনা দিয়েছেন, তা জনস্বার্থ সংক্রান্ত মামলার সীমার বাইরে গিয়ে দেওয়া হয়েছে।

গত ২৭ মে বিচারপতি জি আর স্বামীনাথান ও বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের বেঞ্চ এক আদেশে কোরবানি ঈদসহ বছরের যেকোনো সময় গরু ও বাছুর জবাই বন্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

মামলাটি করেছিলেন হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু মক্কল কাটচি’র এক নেতা। তার আবেদনে মূলত কোরবানি ঈদের সময় নির্ধারিত স্থানের বাইরে পশু জবাই বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছিল। তবে আদালত ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গরু ও বাছুর জবাইয়ের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন।

তামিলনাড়ু সরকারের দাবি, আদালতের এই নির্দেশ কার্যত রাজ্যজুড়ে গরু জবাই নিষিদ্ধ করার শামিল। অথচ রাজ্যের বিদ্যমান আইনে নির্দিষ্ট শর্তসাপেক্ষে বয়সী বা কর্মক্ষমতা হারানো পশু জবাইয়ের অনুমতি রয়েছে। ফলে আদালতের নির্দেশনা প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক।

সুপ্রিম কোর্টে করা আবেদনে সরকার আরও উল্লেখ করেছে, মামলার আবেদনকারীও গরু জবাইয়ের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা চাননি। তাই হাইকোর্টের নির্দেশনা মামলার আবেদন ও আইনি কাঠামোর বাইরে চলে গেছে।

এ অবস্থায় মাদ্রাজ হাইকোর্টের রায় স্থগিত করে বিষয়টি পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে তামিলনাড়ু সরকার।