আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

সিন্ধুর পানি নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা

Tania Jaha30-06-2026 01:21:40 PMদেখেছেন 53 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সিন্ধুর পানি নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা

২৪ঘণ্টা অনলাইন: সিন্ধু পানিচুক্তি (ইন্দাস ওয়াটার্স ট্রিটি) ঘিরে ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তান অভিযোগ করেছে, তাদের প্রাপ্য পানির প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা মেনে নেওয়া হবে না।

৩০ জুন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক এক সংবাদ সম্মেলনে ভারতের বিরুদ্ধে পানিপ্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করার অভিযোগ তুলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

মুসাদিক মালিক বলেন, সিন্ধু পানিচুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানির অধিকার নিশ্চিত করতে দেশটি বদ্ধপরিকর। কৃষি, খাদ্যনিরাপত্তা ও অর্থনীতির জন্য এই পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি দাবি করেন, পাকিস্তানের বিপুল জনগোষ্ঠী কৃষির ওপর নির্ভরশীল। ফলে পানিপ্রবাহে বাধা সৃষ্টি হলে তা দেশের অর্থনীতি ও জীবিকায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

একই সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানিচুক্তি এখনও আইনগতভাবে কার্যকর রয়েছে। তার ভাষ্য, এই চুক্তি একতরফাভাবে স্থগিত, বাতিল বা সংশোধন করার সুযোগ নেই এবং আন্তর্জাতিক আইনও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করে।

তিনি আরও বলেন, পাকিস্তানের নেতৃত্ব বারবার পানি সম্পদকে দেশের “লাইফলাইন” ও “রেডলাইন” হিসেবে উল্লেখ করেছে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।

এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী সি আর পাটিল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারত আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে সিন্ধু নদব্যবস্থার পানিতে নিজেদের বরাদ্দ অংশ পুরোপুরি ব্যবহার করতে চায়।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানিচুক্তির আওতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী ও এর উপনদীগুলোর পানিবণ্টন ও ব্যবহারের নিয়ম নির্ধারিত হয়। কয়েক দশক ধরে এই চুক্তি দুই দেশের মধ্যে পানি ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে আসছে।

সিন্ধুর পানি নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা | ২৪ঘণ্টা