আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

শ্রদ্ধার নতুন ছবিতে যে নারীর গল্প

shamim30-06-2026 11:53:53 AMদেখেছেন 62 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শ্রদ্ধার নতুন ছবিতে যে নারীর গল্প

২৪ঘন্টা অনলাইন : শ্রদ্ধা কাপূরের আসন্ন ছবি 'ঈথা' নিয়ে আলোচনা শুরু হয়েছে। ছবির ঝলক প্রকাশ পেতেই সাড়া পড়েছে চারদিকে। শ্রদ্ধার অভিনয়ের প্রশংসা হচ্ছে। তিনি পর্দায় ফুটিয়ে তুলছেন মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরকে।
কিন্তু কে এই বিঠাবাঈ?

১৯৩৫ সালের ১ জুলাই মহারাষ্ট্রের পন্ধরপুরে জন্ম তাঁর। পরিবারজুড়ে ছিল নাচ, গান আর অভিনয়। তাঁর দাদু নারায়ণ খুডে একটি লোকনাট্য দল গড়েছিলেন। সেই ঐতিহ্যই বহন করে এসেছে তাঁর পরিবার।
ছোটবেলা থেকেই বিঠাবাঈ পরিচিত হন লাবণী, গাওলানসহ নানা মারাঠি লোকশিল্পের সঙ্গে। কোনো প্রথাগত প্রশিক্ষণ ছিল না তাঁর। গ্রামে গ্রামে ঘুরে, দর্শকের সামনে অভিনয় করেই তিনি গড়ে তুলেছিলেন নিজেকে।
একদিন বিখ্যাত মারাঠি নাট্যকার মামা বরেররকর তাঁর অভিনয় দেখেন। মুগ্ধ হয়ে নিজের দলে সুযোগ দেন বিঠাবাঈকে। সেটাই ছিল তাঁর জীবনের মোড়। ধীরে ধীরে তিনি তামাশা জগতের বড় নাম হয়ে ওঠেন।
তবে বিঠাবাঈয়ের জীবনের সবচেয়ে অবাক করা ঘটনা অন্যটি।
একবার নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মঞ্চে অভিনয় করছিলেন তিনি। হঠাৎ শুরু হয় প্রসব যন্ত্রণা। তিনি মঞ্চের পেছনে গেলেন। সেখানেই জন্ম দিলেন সন্তানের। পাথর দিয়ে কাটলেন নাড়ি। তারপর আবার ফিরে এলেন মঞ্চে।
দর্শক বিষয়টি জানতে পেরে অনুষ্ঠান থামিয়ে দেন। তাঁকে বিশ্রাম নিতে বলেন। শিল্পের প্রতি বিঠাবাঈয়ের সেই নিষ্ঠা আজও মানুষ মনে রেখেছে।