আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

বেইজিংয়ের আকাশচুম্বী ভবনে বিমান দুর্ঘটনা

Tania Jaha26-06-2026 11:29:51 PMদেখেছেন 57 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বেইজিংয়ের আকাশচুম্বী ভবনে বিমান দুর্ঘটনা

২৪ঘণ্টা অনলাইন: চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিটিক টাওয়ার (চায়না জুন)-এ একটি ছোট বিমান আঘাত হানার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পরপরই ভবনটি খালি করে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।

২৬ জুন স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গাড়ির সমান আকারের একটি হালকা বিমান ভবনটির ওপরের অংশে আঘাত করলে বিকট শব্দ শোনা যায় এবং কাচ ভেঙে ধ্বংসাবশেষ নিচে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ভবনের উচ্চতর অংশে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। দুর্ঘটনার পর ভবনের ভেতরে থাকা কর্মী ও দর্শনার্থীদের দ্রুত বের করে আনা হয়।

তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা কী কারণে এটি ভবনে আঘাত হেনেছে, সে বিষয়েও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনার পর সিটিক টাওয়ারের আশপাশের সড়ক বন্ধ করে দেয় পুলিশ। সেখানে বিপুলসংখ্যক পুলিশ, দমকলকর্মী ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। সাধারণ মানুষকে এলাকা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি ছিল দেশীয়ভাবে তৈরি ‘সানওয়ার্ড এসএ৬০এল অরোরা’ মডেলের দুই আসনের একটি হালকা বিমান। তবে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৫২৮ মিটার উচ্চতার ১০৮ তলা সিটিক টাওয়ার বেইজিংয়ের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকার অন্যতম প্রতীকী স্থাপনা এবং রাষ্ট্রায়ত্ত সিটিক গ্রুপের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়।