আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

মামলার জট কমাতে নতুন উদ্দ্যোগ

Razia25-06-2026 11:16:59 PMদেখেছেন 69 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মামলার জট কমাতে নতুন উদ্দ্যোগ


২৪ঘণ্টা  অনলাইন : দেশে বিচারাধীন মাদক মামলার সংখ্যা প্রায় ৮০ হাজারে পৌঁছেছে। দীর্ঘসূত্রতা ও বিচারিক জট কমাতে মাদকসংক্রান্ত মামলার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে আধুনিক অস্ত্র, ডগ স্কোয়াড, নিজস্ব হাজতখানা ও পরিবহন সুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

২৫ জুন সচিবালয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “বর্তমান আইনি কাঠামো দিয়ে মাদকের বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। অনেক মাদক কারবারি সংঘবদ্ধ ও সশস্ত্র নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসা পরিচালনা করলেও তাদের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম নেই।”

তিনি বলেন, “মাদক শনাক্তকরণ ও পরীক্ষার জন্য দেশে প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষাগার নেই। ফলে জব্দকৃত মাদকের রাসায়নিক পরীক্ষা এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে সময় বেশি লাগছে। এতে মামলার জটও বাড়ছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে ঢাকায় প্রায় ১৮ হাজার এবং চট্টগ্রামে প্রায় ৩৯ হাজারসহ সারাদেশে প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে মামলা নিষ্পত্তি না হওয়ায় অনেক ক্ষেত্রে অভিযুক্তরা সুবিধা নেওয়ার সুযোগ পাচ্ছেন। এ বাস্তবতায় মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করা হয়েছে। তবে বিদ্যমান এখতিয়ারসম্পন্ন আদালতগুলোও এসব মামলার বিচার কার্যক্রম চালিয়ে যাবে।

তিনি আরো বলেন, “গ্রেপ্তার হওয়া আসামিদের থানায় হস্তান্তরের আগ পর্যন্ত রাখার জন্য অধিদপ্তরের নিজস্ব কোনো হাজতখানা নেই। আইন সংশোধনের মাধ্যমে এ ধরনের অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি আধুনিক অস্ত্র, ডগ স্কোয়াড ও পরিবহন সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় সক্ষমতা অর্জনের পর মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে।”মন্ত্রী জানান, বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন যুগোপযোগী করতে সংশোধনের কাজ চলছে। সংশোধিত আইন শিগগিরই জাতীয় সংসদে উত্থাপন করা হতে পারে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদক কেনাবেচা হচ্ছে, আর সেই অর্থ বিভিন্ন অবৈধ চ্যানেলে পাচার হয়ে মানি লন্ডারিংয়ের মাধ্যমে সম্পদে রূপান্তরিত হচ্ছে। এসব নতুন ধরনের অপরাধ মোকাবিলায় আরো শক্তিশালী ও আধুনিক আইন প্রয়োজন।”

তিনি জানান, মাদক আইনের পাশাপাশি মানি লন্ডারিং ও সাইবার অপরাধবিষয়ক আইনও হালনাগাদ করার পরিকল্পনা রয়েছে। এসব আইনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রয়োজনীয় আইন সংস্কার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 

মামলার জট কমাতে নতুন উদ্দ্যোগ | ২৪ঘণ্টা