আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

নওগাঁয় পুশইন ব্যর্থ, ফিরে গেল ৯ জন

shamim25-06-2026 10:18:05 AMদেখেছেন 49 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নওগাঁয় পুশইন ব্যর্থ, ফিরে গেল ৯ জন

২৪ঘন্টা অনলাইন : নওগাঁর পাতাড়ী সীমান্তে পুশইন চেষ্টায় ব্যর্থ হয়ে ৯ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। ২৫ জুন সকালে এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ১৬ বিজিবি ব্যাটালিয়ন।

১৬ বিজিবি জানায়, বুধবার সারাদিন সীমান্তের শূন্য লাইনের একশ গজ ভারত অভ্যন্তরে অবস্থান করছিল ৯ জন ব্যক্তি। কিন্তু এখন আর তাদের দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে রাতে বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ২৪ জুন  রাত ৮টার দিকে হঠাৎ বিএসএফ সীমান্ত লাইট বন্ধ করে দেয়। পরে রাত ১০টার দিকে আবারও লাইট জ্বলে উঠে। কিন্তু তখন আর ওই ব্যাক্তিদের কাউকে সেখানে দেখা যায়নি।

তিনি জানান, সাধারণত বিএসএফের ভিন্ন উদ্দেশ্য থাকলে এভাবে সীমান্তের লাইট বন্ধ রাখে তারা। ধারণা করা হচ্ছে ওই সময় ওই ৯ জনকে তারা ভারতে ফিরিয়ে নিতে পারে।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁর প্রতিটি সীমান্ত চৌকিতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অনুপ্রবেশের ঘটনা যে কোনোভাবে প্রতিহত করা হবে।

 ২৫ জুন ভোর ৪টার দিকে নওগাঁর আদাতলা বিওপির ২৪৪ নং পিলার এলাকা দিয়ে শিশু-নারীসহ ৯ জনকে পুশইন চেষ্টা করে বিএসএফ। যা স্থানীয়দের সহায়তায় রুখে দেয় বিজিবি।

২৪ জুন ভোর চারটার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তচৌকি বিওপির ২৪৪ নং পিলার এলাকার এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা নয়জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনটি শিশু রয়েছে। খবর পেয়ে আদাতলা বিওপির বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে।

নওগাঁয় পুশইন ব্যর্থ, ফিরে গেল ৯ জন | ২৪ঘণ্টা