আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

এক ফ্রেমে তিন কিংবদন্তি

Tania Jaha24-06-2026 05:55:52 PMদেখেছেন 75 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এক ফ্রেমে তিন কিংবদন্তি

২৪ঘণ্টা অনলাইন: দেশের অভিনয় অঙ্গনের তিন গুণী শিল্পী দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর এবার প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন একটি নাটকে। ‘দাদি ভয়ংকর’ শিরোনামের নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাহাত কবির।

প্রযুক্তি ও ইন্টারনেটের ইতিবাচক-নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটির গল্প। ইতোমধ্যে এর শুটিং সম্পন্ন হয়েছে এবং শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

নির্মাতা রাহাত কবির জানান, ইন্টারনেট মানুষের জীবনে যেমন নানা সুবিধা এনে দিয়েছে, তেমনি এর অপব্যবহারও নানা সমস্যার জন্ম দিচ্ছে। নাটকে প্রযুক্তির এই দুই দিকই তুলে ধরা হয়েছে, তবে ইতিবাচক ব্যবহারের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।

নাটকটি নিয়ে আবুল হায়াত বলেন, “এ ধরনের আয়োজন সত্যিই কঠিন। একসঙ্গে এত সিনিয়র শিল্পীকে নিয়ে কাজ করা সহজ নয়। নির্মাতা সেটা সফলভাবে করতে পেরেছেন। কাজটি করে খুব ভালো লেগেছে।”

দিলারা জামান বলেন, “প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করছে, আবার নানা ঝুঁকিও তৈরি করছে। নাটকের মাধ্যমে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। একই নাটকে ডলি ও হায়াত ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে পুরোনো অনেক স্মৃতি মনে পড়ে গেছে।”

ডলি জহুরও সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “দিলারা আপা ও হায়াত ভাইয়ের সঙ্গে একই নাটকে অভিনয় করা সবসময়ই বিশেষ আনন্দের। এত বছর পর আবার একসঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে।”

‘দাদি ভয়ংকর’ নাটকে তিন কিংবদন্তির পাশাপাশি আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। নাটকটি দর্শকদের জন্য শিগগিরই উন্মুক্ত করা হবে।