আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

মার্কিন নির্ভরতা কমানোর ইঙ্গিত নেতানিয়াহুর

Tania Jaha24-06-2026 05:33:42 PMদেখেছেন 56 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মার্কিন নির্ভরতা কমানোর ইঙ্গিত নেতানিয়াহুর

২৪ঘণ্টা অনলাইন: সামরিকসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ ‘নির্ভরতা’ কমানোর ক্ষেত্রে যুদ্ধাস্ত্র নির্মাণ খাতকে অগ্রাধিকার দিতে চান তিনি।

২৩ জুন ফিলিস্তিনের পশ্চিমতীর অঞ্চলের গুশ এৎজিওনের শহরের সেনাঘাঁটি পরিদর্শনে গিয়েছিলেন নেতানিয়াহু। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে নেতানিয়াহু বলেন, “মার্কিন বন্ধুদের কাছ থেকে যে সহায়তা-সমর্থন আমরা পেয়ে এসেছি এবং পাচ্ছি— সেজন্য আমি সবসময় তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু এখন আমাদের নির্ভরতা থেকে থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এক্ষেত্রে আমি যুদ্ধাস্ত্র নির্মাণ খাতকে অগ্রাধিকার দিতে চাই। আমাদের এখন নিজেদের জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র নিজেরা তৈরি করার মতো সক্ষমতা থাকা উচিত বলে আমি মনে করি। একই সঙ্গে আমাদের প্রযুক্তিগত সক্ষমতাও বাড়ানো প্রয়োজন। সেটি সামরিক-বেসামকির উভয়ক্ষেত্রেই।”

উল্লেখ্য, ইরানের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি নিয়ে নিজেদের সবচেয়ে প্রভাবশালী মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে তিক্ততা চলছে ইসলায়েলের। তার ওপর এ ইস্যুতে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্যকে নেতানিয়াহু ‘অপমান’ হিসেবে নিয়েছেন বলেও ধারণা করছেন অনেকে।

১৮ জুন ইসরায়েলের চাঁছাছোলা সমালোচনা করেছেন ভ্যান্স। মার্কিন ভাইস-প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেছেন, “যদি আমি ইসরায়েলি সরকারের মন্ত্রিসভায় থাকতাম, সেক্ষেত্রে সম্ভবত আমি সারা বিশ্বে নিজেদের একমাত্র শক্তিশালী মিত্রকে আঘাত করার দুঃসাহস করতাম না।”

নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন সরকারকে লক্ষ্য করে জে ডি ভ্যান্স আরও বলেন, “গত তিন মাসেরও বেশি সময় ধরে আপনারা যেসব অস্ত্র ব্যবহার করছেন— মার্কিন হাতে এবং মার্কিনীদের করের অর্থে তৈরি হয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় সমস্যা হলো তারা মনে করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ইসরায়েলকে নিয়ে চিন্তা করা বা ইসরায়েলের সুরক্ষা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তারা চায় যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজে যেচে গিয়ে তাদের সমস্যার সমাধান করুক।”

সূত্র : আনাদোলু এজেন্সি