আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

সিংড়ায় নৌকা তৈরি আর মেরামতে ব্যস্ত কারিগররা

Anisur Rahman22-06-2026 09:43:47 PMদেখেছেন 66 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সিংড়ায় নৌকা তৈরি আর মেরামতে ব্যস্ত কারিগররা

২৪ঘণ্টা অনলাইন :  বর্ষা এলেই পানিতে থৈ থৈ করে নাটোরের চলনবিল। এ সময়টায় চলনবিল সংলগ্ন গ্রামগুলোর মানুষের যাতায়াত এবং মাছ ধরার আর বিলভ্রমণের প্রধান বাহন হয়ে ওঠে নৌকা। তাই এখন সিংড়ায় কারিগররা ব্যস্ত সময় পারছেন নতুন নৌকা তৈরি আর পুরাতন নৌকা মেরামতের কাজে। 

সিংড়ার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, কাঠ, পেরেক ও আলকাতরা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন নৌকা তৈরির কারিগররা। উপজেলার হাতিয়ানদহ, চৌগ্রাম, তাজপুর, কলম ও বিলদহরসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে ছোট-বড় নৌকা তৈরির দৃশ্য। 

চলনবিল এলাকার জীবন-জীবিকা ও সংস্কৃতির সঙ্গে নৌকা ওতপ্রোতভাবে জড়িত। আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও বর্ষা মৌসুমে বিল এলাকার মানুষের কাছে নৌকাই এখনো সবচেয়ে নির্ভরযোগ্য বাহন। এছাড়া বর্ষাকালে চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন। তাদের ভ্রমণের জন্যও নৌকার চাহিদা বাড়ছে। অনেক উদ্যোক্তা পর্যটকদের জন্য নতুন নৌকা প্রস্তুত করছেন। ফলে সিংড়ার গ্রামাঞ্চলে নৌকা তৈরির এই চিরচেনা দৃশ্য আবারও প্রাণ ফিরে পেয়েছে।

সিংড়ার আনন্দনগর এলাকায় নৌকা কিনতে আসা আফজাল হোসেন বলেন, “চলনবিলে পানি বাড়লেই নৌকার প্রয়োজন হয়। মাছ ধরা, জমিতে যাওয়া এবং এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াতের জন্য নৌকা ছাড়া উপায় নেই। তাই নতুন নৌকা কিনতে এসেছি।”

সিংড়ার নৌকা তৈরির কারিগর আব্দুল কুদ্দুস বলেন, “সারা বছর তেমন কাজ না থাকলেও বর্ষা এলেই আমাদের ব্যস্ততা শুরু হয়। এখন প্রতিদিনই নতুন নৌকার অর্ডার পাচ্ছি। কাঠের দাম বেড়েছে, তারপরও মানুষ প্রয়োজনের তাগিদে নৌকা বানাচ্ছেন। কাজের চাপ কয়েকগুণ বেড়ে গেছে।”

কাঠমিস্ত্রি ওবায়দুল হক বলেন, “একটি মাঝারি আকারের নৌকা তৈরি করতে কয়েকদিন সময় লাগে। কাঠ, পেরেক ও অন্যান্য উপকরণের দাম বাড়লেও চাহিদা কমেনি বরং বর্ষা শুরু হওয়ায় কাজের চাপ দিন দিন বাড়ছে।” স্থানীয় জেলে রফিকুল ইসলাম বলেন, “চলনবিলে মাছ ধরতে নৌকার বিকল্প নেই। বর্ষার সময় বিলের বিভিন্ন এলাকায় যাতায়াত এবং মাছ আহরণের জন্য নৌকা অপরিহার্য।”