আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

দখল-দূষণে মৃতপ্রায় চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী

shamim22-06-2026 07:58:52 PMদেখেছেন 72 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দখল-দূষণে মৃতপ্রায় চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী

২৪ঘন্টা অনলাইন দখল-দূষণে মৃতপ্রায় চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী। চুয়াডাঙ্গার প্রধান নদী মাথাভাঙ্গা ভয়াবহ দূষণ ও দখলে অস্তিত্ব হারাতে বসেছে। নদীর দুই পাড় দখল করে একের পর এক স্থাপনা তৈরি, ভরাট করে চাষাবাদ আর পৌর এলাকার ময়লা আবর্জনা সরাসরি নদীতে ফেলায় পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। যদিও কর্মকর্তারা বলছেন, মাথাভাঙ্গা রক্ষায় তারা কাজ করে যাচ্ছেন।

যে নদীতে দুরন্ত শিশু-কিশোরের দল কাটতো সাঁতার, চলতো ছোট, বড় ও মাঝারি নৌকা- সময়ের বিবর্তনে সেটি সংকুচিত হয়ে এখন আবর্জনার ভাগাড়। মাথাভাঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছিল চুয়াডাঙ্গা শহর। সময়ের বিবর্তনে সেই শহরই এখন নদীটিকে প্রতিনিয়ত দূষিত করে তুলছে। এলাকার বাসিন্দারা জানান, যেমন করেই হোক এ নদীটি যেন প্রাণ ফিরে পায়।

পদ্মার অন্যতম এ শাখা, একসময়ের খরস্রোতা ও প্রাণবন্ত নদী এখন নাব্যতা হারিয়ে চিকন নালায় পরিণত হয়েছে। নদীতে বাঁধ, ও বাঁশের বেড়া দিয়ে মাছ চাষ করলেও প্রশাসন এ বিষয়ে একেবারেই উদাসীন। নদী দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ড দায়সারা কাজ করছে বলে জানান স্থানীয়রা।
 

দখল-দূষণে মৃতপ্রায় চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী | ২৪ঘণ্টা