আলোচিত❯
মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবমোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

শোতে আলিয়া ভাটকে নিয়ে বিতর্ক

Tania Jaha22-06-2026 02:11:51 PMদেখেছেন 64 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শোতে আলিয়া ভাটকে নিয়ে বিতর্ক

২৪ঘণ্টা অনলাইন: ভারতীয় কৌতুক অভিনেতা ও সঞ্চালক সময় রায়নার অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ অতিথি হিসেবে গিয়ে অপমানিত হওয়ার অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বিরুদ্ধে। শো চলাকালীন একাধিক কটূক্তি ও বিদ্রূপাত্মক মন্তব্যে বিরক্ত হয়ে প্রতিক্রিয়া জানান এই অভিনেত্রী।

যশরাজ ফিল্মসের আসন্ন স্পাই থ্রিলার ‘আলফা’র প্রচারণায় সহ-অভিনেত্রী শর্বরী ওয়াঘকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন আলিয়া ভাট। সেখানে সঞ্চালক সময় রায়না তার অভিনয় জীবন, ব্যক্তিগত ক্যারিয়ার ও কান চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।

অনুষ্ঠানে সময় রায়না বলেন, আলিয়ার শোতে উপস্থিতি তার জন্য গর্বের বিষয় হলেও এটি তার ক্যারিয়ারের “খারাপ সময়”। পাশাপাশি কান চলচ্চিত্র উৎসবে তার উপস্থিতি নিয়েও বিদ্রূপ করেন তিনি, যা নিয়ে পরে সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়।

একপর্যায়ে সঞ্চালকের ক্রমাগত রোস্টিংয়ে বিরক্ত হয়ে আলিয়া ভাট বলেন, “তোমার শোতে আসাই আমার ভুল হয়েছে।” পাল্টা জবাবে সময় রায়না আরও কটাক্ষ করেন বলে জানা গেছে।

ঘটনার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আলিয়ার ভক্তদের মতে, রসবোধের নামে ব্যক্তিগত আক্রমণ ও অপমান গ্রহণযোগ্য নয় এবং এটি একটি জনপ্রিয় শোয়ের শালীনতা প্রশ্নবিদ্ধ করেছে।

উল্লেখ্য, সময় রায়না এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন। এবার বলিউড তারকা আলিয়া ভাটকে নিয়ে করা মন্তব্য নতুন করে তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।