আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
কৃষি সমাচার

কৃষি ভর্তুকি থেকে বঞ্চিত কৃষকদের মানববন্ধন

Razia22-06-2026 09:33:40 AMদেখেছেন 123 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কৃষি ভর্তুকি থেকে বঞ্চিত কৃষকদের মানববন্ধন

২৪ঘণ্টা অনলাইন : নেত্রকোনার মদন উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকরা কৃষি ভর্তুকি না পাওয়ার অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

২১ জুন রোববার উপজেলার ৭নং নায়েকপুর ইউনিয়নের বাশুঁরী গ্রামের ১নং ওয়ার্ডে বঞ্চিত কৃষকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা অভিযোগ করেন, ওয়ার্ডের কিছু প্রভাবশালী ব্যক্তি প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে নিজেদের আত্মীয়-স্বজন ও অকৃষকদের নাম ভর্তুকির তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা অবিলম্বে বিতর্কিত তালিকা বাতিল করে প্রকৃত কৃষকদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, বঞ্চিত কৃষক জাহাঙ্গীর মিয়া, জুয়েল মিয়া, সাবেক ইউপি সদস্য ও কৃষক রাসেল মিয়া, সেলিম মিয়া, আব্দুল লতিফ বেপারী এবং রনি আক্তারসহ অন্যান্যরা।

এ বিষয়ে নায়েকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কৃষি ভর্তুকি যাচাই-বাছাই কমিটির সদস্য অলিউর রহমান লিটন বলেন, আমার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডে বিতরণ কার্যক্রম শেষ হয়েছে এবং প্রকৃত কৃষকরাই সুবিধা পেয়েছেন। তবে একটি ওয়ার্ড নিয়ে কিছু অভিযোগ উঠেছে। তাই ওই ওয়ার্ডের বিতরণ কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত কৃষকদের তালিকা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

নায়েকপুর ইউনিয়নের প্রশাসক ও কৃষি ভর্তুকি যাচাই-বাছাই কমিটির সভাপতি মাহমুদুল হাসান মিজান বলেন, অত্র ইউনিয়নের ৭টি ওয়ার্ডে বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডে ৬ জনের নাম নিয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের কপি ইউএনও মহোদয় আমাকে দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন থাকায় ওই নামগুলোর বিষয়ে আপাতত কার্যক্রম স্থগিত রয়েছে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তালিকা সংশোধন করে প্রকৃত কৃষকদের নাম অন্তর্ভুক্ত করা হবে। তালিকায় কোনো অসঙ্গতি থাকলে সংশ্লিষ্টদের নাম বাদ দিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।