আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

রাজধানীতে যুবদলের সমাবেশ

Anisur Rahman21-06-2026 12:12:59 AMদেখেছেন 62 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রাজধানীতে যুবদলের সমাবেশ

২৪ঘণ্টা  অনলাইন : অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল হয়েছে। ২০ জুন  প্রথমে রাজধানীর মহাখালী কাঁচাবাজারের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। পরে একটি মিছিল বের হয়ে তেজগাঁও সাতরাস্তায় গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, “কোনো সংসদ সদস্য হিজাব নিয়ে আপত্তিকর মন্তব্য করেননি। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা ছড়ানো হচ্ছে।” তিনি জামায়াতকে এখান থেকে রাজনৈতিক সুবিধা আদায় করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

আব্দুল মোনায়েম মুন্না ধর্মীয় ইস্যু ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরি না করারও আহ্বান জানান। তিনি বলেন, “বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ইসলামে পূর্ণ আস্থা রাখে। তাই এই দল কখনো ইসলামবিরোধী হতে পারে না।” যুবদলের সভাপতি জানান, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বা আপত্তিকর মন্তব্য করা হলে যুবদল এর কঠোর রাজনৈতিক জবাব দেবে।

কর্মসূচিতে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, প্রধানমন্ত্রীর গবেষণাবিষয়ক কর্মকর্তা আব্দুস ছাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি আব্দুর রহমান সানি, যুবদল নেতা শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মিরাজ, হাবিবুর রহমান মীম, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 


 

রাজধানীতে যুবদলের সমাবেশ | ২৪ঘণ্টা