আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

কী কারণে অক্ষয়-পত্নীর সঙ্গে এমন কাণ্ড ঘটান আমির খান?

shamim21-06-2026 09:03:59 AMদেখেছেন 55 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কী কারণে অক্ষয়-পত্নীর সঙ্গে এমন কাণ্ড ঘটান আমির খান?

২৪ঘন্টা অনলাইন :  শাহরুখ খান-আমির খান-সলমন খানের মতো বড় তারকার সঙ্গে টুইঙ্কল ছবি করলেও সেগুলোর বেশির ভাগই চলেনি। এ হেন টুইঙ্কলকে নাকি ‘মেলা’ ছবির সেটে চড় মারতে যান আমির!

রাজেশ খান্না ও ডিম্পল কপাডিয়ার বড় মেয়ে টুইঙ্কল খান্না। ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনয় পেশা দিয়ে। পরবর্তী কালে নিজেকে লেখিকা হিসাবে প্রতিষ্ঠিত করেন টুইঙ্কল। তবে নিজের ক্যারিয়ারে সব মিলিয়ে ১৩টির মতো ছবি করেছেন। শাহরুখ খান-আমির খান-সালমান খানের মতো বড় তারকাদের সঙ্গে তাঁর কিছু ছবি হিট হলেও অনেক ছবিই চলেনি। এ হেন টুইঙ্কলকে নাকি ‘মেলা’ ছবির সেটে চড় মারতে যান আমির!

২০০০ সালে মুক্তি পায় ‘মেলা’ ছবিটি। প্রথম বার প্রেমের ছবিতে দেখা গিয়েছিল আমির-টুইঙ্কলকে। যদিও সেই সময় অক্ষয় কুমারের সঙ্গে পুরোদমে প্রেম করছেন অভিনেত্রী। ছবির শুটিংয়ে আউটডোরে গিয়েছিল গোটা টিম। আমিরের সঙ্গে কিছুতেই কাজে মন বসছে না অভিনেত্রীর। বার বার অন্যমনস্ক হয়ে পড়ছিলেন টুইঙ্কল। অন্য দিকে, আমিরের সব শটই চাই একেবারে নিখুঁত। টুইঙ্কলকে অন্যমনস্ক দেখেই আমির জানতে চান কী হয়েছে তাঁর। টুইঙ্কল জানান, অক্ষয়ের কথা ভাবছেন, তাই বার বার মন চলে যাচ্ছে অন্য দিকে। শুনে ধমক দিয়ে প্রায় থাপ্পড় কষাতে যান আমির। যদিও গোটা ঘটনাটি মজার ছলেই বলেন টুইঙ্কল।

এমন স্মৃতি রোমন্থনের সময় টুইঙ্কলের পাশেই ছিলেন আমির। অভিনেত্রীর এমন দাবি শুনে খানিক চমকে গিয়ে প্রশ্ন করে বসেন, ‘ আমি সত্যিই এমন করি?’ তাতেই টুইঙ্কল জানান, আমির মনে মনে তেমনটাই করবেন ভেবেছিলেন বলে রাগ দেখিয়ে বিষয়টা সেখানেই শেষ করেন অভিনেত্রী।

টুইঙ্কলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আমিরেরও। তিনি টুইঙ্কলের অভিনয় দক্ষতার প্রশংসা করার মোড়কে জানান, অভিনেত্রীর আরও একটি গুণ আছে। সেটি লোককে অপমান করার। আমিরের কথায়, ‘‘আসলে পৃথিবীতে সব মানুষের কিছু না কিছু গুণ থাকে, টুইঙ্কলের সেই গুণটা হল মানুষকে অপমান করার গুণ। আমাকে বরাবর নানা ভাবে অপমান করেই এসেছে ও।’’ যদিও আমিরের সংযোজন, টুইঙ্কলের এমন স্বভাবের পিছনে রয়েছে তীক্ষ্মবুদ্ধি রসবোধসম্পন্ন এক জন মানুষ। সেটাই আমিরের কাছে টুইঙ্কলের ব্যক্তিত্বের আকর্ষণীয় বিষয়।

‘মেলা’ ছবির পর টুইঙ্কলের সঙ্গে আর কখনও কোনও ছবিতে কাজ করেননি আমির। এই ছবির পর পরেই অক্ষয়কে বিয়ে করেন এবং অভিনয় থেকেই মুখ ফেরান টুইঙ্কল। যদিও নিজের জীবনের প্রায় সব সময় সাজগোজ থেকে লেখালিখি কিংবা বিলাসবহুল বাড়ির অন্দরসজ্জা এমন নানাবিধ কারণে প্রচারের আলোতেই থাকেন তিনি।