আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

ঝড়ো ওপেনিং ‘ককটেল ২’

Tania Jaha20-06-2026 06:39:49 PMদেখেছেন 98 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঝড়ো ওপেনিং ‘ককটেল ২’

২৪ঘণ্টা অনলাইন: ২০১২ সালের সুপারহিট ছবি ‘ককটেল’-এর দীর্ঘ ১৪ বছর পর এসেছে এর সিক্যুয়েল ‘ককটেল ২’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ শুরু করেছে হোমি আদাজানিয়ার পরিচালিত ছবিটি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, প্রথম দিনে ভারতে ছবিটি আয় করেছে ১৩ কোটি ৫০ লাখ রুপি। বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২৪ কোটি রুপি। বিশ্লেষকদের মতে, উৎসব মৌসুম ছাড়া এমন ওপেনিংকে ইতিবাচক সূচনা হিসেবে দেখা হচ্ছে।

তবে প্রতিযোগিতাও কম নয়। বর্তমানে ভারতের প্রেক্ষাগৃহে আরও কয়েকটি বড় বাজেটের ছবি চলছে, যার মধ্যে রয়েছে মনোজ বাজপেয়ীর ‘বান্দর’, বরুণ ধাওয়ানের ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ এবং দিলজিৎ দোসাঞ্জের ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’। এসব ছবির সঙ্গে বক্স অফিসে টিকে থাকার লড়াই চালাতে হচ্ছে ‘ককটেল ২’-কে।

মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ ছবিটিকে প্রশংসা করে ৫-এর মধ্যে ৪ রেটিং দিয়েছেন। তার মতে, গল্প, নির্মাণ, অভিনয় ও সংগীত—সব দিক থেকেই ছবিটি শক্তিশালী।

অন্যদিকে সমালোচক সুমিত কাড়েল ছবিটিকে ৫-এর মধ্যে সাড়ে তিন দিয়েছেন। তবে এনডিটিভি ও ইন্ডিয়া টুডের মতো গণমাধ্যমে ছবিটির রিভিউ তুলনামূলক কম, যেখানে রেটিং দেওয়া হয়েছে আড়াই।

‘ককটেল ২’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মানদানা। এছাড়া টিকু তালসানিয়া, সুপর্ণা মারওয়া, নীলু কোহলি প্রমুখ গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন। অতিথি চরিত্রে দেখা গেছে পুলকিত সম্রাটকে।