আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ট্রাম্পের জন্য এয়ার ফোর্স ওয়ানে যুক্ত হলো বিলাসবহুল বিমান

Tania Jaha20-06-2026 04:42:24 PMদেখেছেন 62 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ট্রাম্পের জন্য এয়ার ফোর্স ওয়ানে যুক্ত হলো বিলাসবহুল বিমান

২৪ঘণ্টা অনলাইন: মার্কিন প্রেসিডেন্টের বিমান বহর এয়ার ফোর্স ওয়ানে একটি অত্যাধুনিক নতুন বিমান যুক্ত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানটির উদ্বোধন করেছেন। বোয়িং ৭৪৭-৮ সিরিজের এ বিমানটি গত বছর কাতারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে ‘নিঃশর্ত’ উপহার হিসেবে দেওয়া হয়েছিল। 

২০ জুন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী এই বিলাসবহুল জাম্বো জেটটির প্রয়োজনীয় পরিবর্তন ও আধুনিকায়নের কাজ শেষ করেছে। এটির আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি ডলার।

উদ্বোধন অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই বিমানটিকে বিলাসবহুল ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ রূপান্তর করা হয়েছে। এমনটা এর আগে কেউ কখনও দেখেনি।

এক বিজ্ঞপ্তিতে মার্কিন বিমান বাহিনী বলেছে, বিমানটি প্রেসিডেন্টের ব্যবহারের জন্য চূড়ান্ত অনুমোদনের আগে কিছু পরীক্ষামূলক ফ্লাইটে অংশ নেবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানটিতে নিরাপত্তা ব্যবস্থা, মিশন, যোগাযোগ ব্যবস্থা, লজিস্টিক সাপোর্ট এবং উন্নত প্রযুক্তির ব্যাপক আধুনিকায়ন করা হয়েছে। আগের মালিকানার কারণে বিমানে নিরাপত্তা ঝুঁকি পরীক্ষা করে তা পুরোপুরি ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।

বিবিসি বলছে, বিমানের ভেতরের মূল সাজসজ্জায় তেমন পরিবর্তন আনা হয়নি। এটির বাইরের অংশে লাল, সাদা, নীল এবং সোনালি রঙের একটি নতুন প্রলেপ দেওয়া হয়েছে।

২০২৫ সালের মে মাসে কাতারের রাজপরিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে বিমানটি উপহার দেয়। এ ঘটনার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমলোচনা হয়। ফেডারেল আইন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা সাধারণত ৪৮০ ডলারের বেশি মূল্যের উপহার ব্যক্তিগতভাবে গ্রহণ করতে পারেন না। 

হোয়াইট হাউস বলছে, বিমানটি গ্রহণ করা সম্পূর্ণ আইনসম্মত হয়েছে। ট্রাম্প নিজের মেয়াদ শেষ করলে এটিকে ‘প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে’ হস্তান্তর করা হবে। 

কাতারের উপহারের এ বিমানটি যুক্ত হওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে দুটি ৭৪৭-২০০বি জেট ছিল। এগুলো ১৯৯০ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চেউং জানিয়েছেন, এটি যুক্ত হওয়ার ফলে পুরোনো মডেলের একটি বিমানকে অবসরে পাঠানো হচ্ছে। 

এক্সে পুরোনো বিমানের একটি ছবি শেয়ার করে চেউং লিখেছেন, বিদায়, বিশ্বস্ত সেবক। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, বোয়িং দুটি ভিসি-২৫বি সরবরাহ না করা পর্যন্ত এ বিমানটি আপাতত ব্যবহার করবেন প্রেসিডেন্ট। 

সূত্র: বিবিসি