আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ব্রাজিলের প্রথম জয়েই শীর্ষস্থান

Tania Jaha20-06-2026 10:11:49 AMদেখেছেন 71 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ব্রাজিলের প্রথম জয়েই শীর্ষস্থান

২৪ঘণ্টা অনলাইন: মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে হাইতির বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে জবাব দিল সেলেসাওরা। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ম্যাথিউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে ব্রাজিল।

দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কো—দুই দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে (+৩) এগিয়ে থাকায় শীর্ষস্থান এখন ব্রাজিলের দখলে। অন্যদিকে স্কটল্যান্ডের রয়েছে ৩ পয়েন্ট। শেষ গ্রুপ ম্যাচে স্কটিশদের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ২৩তম মিনিটে গোলের সূচনা করেন ম্যাথিউস কুনহা। ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলে ফিরতি বলে জাল খুঁজে নেন তিনি।

৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কুনহা। দ্রুতগতির পাল্টা আক্রমণে ভিনিসিয়ুসের নিখুঁত পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের খাতায় নাম লেখান ভিনিসিয়ুস নিজেই। লুকাস পাকেতার চমৎকার পাস ধরে বক্সে ঢুকে দুর্দান্ত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। তবে অফসাইডের কারণে একটি গোল বাতিল হয়, আরেকটি শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে ব্যবধান আর বাড়েনি।

স্কোরলাইনে বড় ব্যবধানে হারলেও লড়াই করেছে হাইতি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে কয়েকবার ব্রাজিলের রক্ষণভাগে ভাঙন ধরায় দলটি। ব্রাজিলের গোলরক্ষককে অন্তত দুই-তিনটি নিশ্চিত গোল ঠেকাতে হয়েছে, এমনকি একটি গোললাইন সেভও করতে হয়েছে তাদের।

টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে সাহসী পারফরম্যান্স হাইতির জন্য ইতিবাচক দিক হয়ে থাকবে। অন্যদিকে জয় পেলেও রক্ষণভাগের দুর্বলতা নিয়ে ভাবতে হবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে।