আলোচিত❯
মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবমোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বাবার মৃত্যুর পরে কী অবস্থা হয়েছিল অভিনেতা সালমান খানের?

shamim19-06-2026 07:53:25 PMদেখেছেন 68 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাবার মৃত্যুর পরে কী অবস্থা হয়েছিল অভিনেতা সালমান খানের?

২৪ঘন্টা অনলাইন : এক সাক্ষাৎকারে বিশাল জানান, শুটিং চলাকালীন সালমান মানসিক ও শারীরিক দুই দিক থেকেই প্রবল চাপের মধ্যে ছিলেন।

তাঁর জীবনে বহু ঝড় গিয়েছে। কখনও সামলেছেন, কখনও আবার ভেঙে পড়েছেন। কিন্তু, কোনও অনুভূতিই প্রকাশ্যে আনেননি অভিনেতা সালমান খান। বিশেষত, ২০২৪ সালের শেষের দিক থেকে সেই ঝড় যেন আরও তীব্র হয়। তাঁর ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দীকীর আকস্মিক মৃত্যু আরও নাড়িয়ে দিয়েছিল তাঁকে। কিন্তু তার মাঝেও নিজের শুটিং চালিয়ে গিয়েছিলেন সালমান। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা তুলে ধরলেন ছবির সহ-অভিনেতা বিশাল বশিষ্ঠ।

এক সাক্ষাৎকারে বিশাল জানান, শুটিং চলাকালীন সালমান মানসিক ও শারীরিক  দুই দিক থেকেই প্রবল চাপের মধ্যে ছিলেন। তাঁর কথায়, “ওঁকে দেখে বোঝা যেত, তিনি কতটা ক্লান্ত এবং ভেঙে পড়েছেন। ধীরে ধীরে হেঁটে এসে দৃশ্যের শুটিং শেষ করতেন। ‘কাট’ বলামাত্রই ফিজ়িয়োথেরাপির জন্য চলে যেতেন। অ্যাকশন দৃশ্যের জন্য শরীর সচল রাখা জরুরি ছিল, কিন্তু তিনি স্পষ্টতই যন্ত্রণার মধ্যে ছিলেন।”

বিশালের দাবি, পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে, অনেক সময়ে চেয়ার থেকে উঠতে বা বসতেও সমস্যায় পড়তেন সালমান। তবু একদিনও শুটিং এড়িয়ে যাননি তিনি। অভিনেতার এই পেশাদারিত্বই সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তাঁকে। বিশালের কথায়, “সেটে হয়তো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে আমাদের। কিন্তু সবাই জানত, তিনি কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন!”

জানা গিয়েছে, সালমানের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই ছবির বেশ কিছু অ্যাকশন দৃশ্য পরে শুট করা হয়। শুটিংয়ের শেষ দিকে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল বলেও জানান বিশাল।

তবে শুধু শারীরিক সমস্যাই নয়, সেই সময়ে সালমানকে ঘিরে ছিল কড়া নিরাপত্তাবলয়ও। ২০২৪ সালের অক্টোবরে মুম্বাইয়ের বান্দ্রা ইস্টে ছেলে জ়িশান সিদ্দীকীর অফিসের সামনে গুলি করে খুন করা হয় এনসিপি নেতা বাবা সিদ্দীকীকে। ঘটনাটি শুধু রাজনৈতিক মহল নয়, বলিউডকেও নাড়িয়ে দিয়েছিল। তদন্তে ধৃতদের সঙ্গে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের যোগসূত্রের অভিযোগ সামনে আসে।

উল্লেখ্য, বহু বছর ধরেই সালমানের বিরুদ্ধে বিশ্নোই সম্প্রদায়ের ক্ষোভের কেন্দ্রবিন্দু সেই বহু আলোচিত কৃষ্ণসার শিকার মামলা। তদন্তে ধৃত এক অভিযুক্ত নাকি জেরায় জানিয়েছিল, সালমানও তাদের ‘টার্গেট লিস্ট’-এ ছিলেন। তবে কড়া নিরাপত্তার কারণে তাঁর কাছে পৌঁছোনো সম্ভব হয়নি।

বাবা সিদ্দীকীর মৃত্যুর পরে সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হয়। অভিনেতাকে দেওয়া হয় ওয়াই-প্লাস নিরাপত্তা। একই সময়ে পাঁজরের চোটের কথাও প্রকাশ্যে আনেন তিনি, যার প্রভাব পড়েছিল ‘সিকান্দার’-এর শুটিংয়ে।

সব মিলিয়ে ব্যক্তিগত শোক, শারীরিক যন্ত্রণা এবং প্রাণনাশের আশঙ্কা এই তিনের সঙ্গে লড়াই করেই ‘সিকান্দার’-এর কাজ শেষ করেছিলেন সালমান।