আলোচিত❯
মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবমোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

আনন্দের দিনে শোকের ছায়া,সড়কে নিহত একমাত্র ভাই

shamim19-06-2026 07:31:40 PMদেখেছেন 71 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আনন্দের দিনে শোকের ছায়া,সড়কে নিহত একমাত্র ভাই

২৪ঘন্টা অনলাইন :  বোনের বিয়ের আনন্দ-উৎসব, আত্মীয়-স্বজনের কোলাহল আর নতুন জীবনের শুভকামনায় মুখর ছিল পুরো পরিবার। কিন্তু সেই আনন্দঘন আয়োজন মুহূর্তের মধ্যেই রূপ নেয় শোকে। বোনের বিয়ের অনুষ্ঠান শেষে সড়ক পারাপারের সময় ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে মো. সামির (১৩) নামে এক কিশোর।

১৯ জুন বেলা পৌনে ৪টার দিকে চট্টগ্রামের হাটহাজারী-রাউজান সড়কের ‘ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারের’ সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সামির হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে। তিনি হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারে সামিরের মেঝো বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল। সারাদিনের উৎসব-আনন্দ শেষে বিকেলে অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

নিহতের নিকটাত্মীয় মো. আবদুল বলেন, বিয়ের অনুষ্ঠান ঘিরে পুরো পরিবার আনন্দে মেতে ছিল। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনা সব আনন্দ কেড়ে নিয়েছে। আহত অবস্থায় সামিরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে আলিফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সামির ছিল সবার ছোট এবং পরিবারের একমাত্র ছেলে।

রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, সড়ক পারাপারের সময় ডাম্প ট্রাকের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি হাটহাজারী থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বিয়ের উৎসব শেষে একমাত্র ভাইয়ের এমন করুণ মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের মাতম। যে বাড়িতে কয়েক ঘণ্টা আগেও বেজেছিল বিয়ের সানাই, সেই বাড়িতেই এখন স্বজন হারানোর আহাজারি। আনন্দের রঙ মুছে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে গভীর বিষাদের ছায়া। এলাকাবাসীর মাঝেও এ ঘটনায় শোকের আবহ সৃষ্টি হয়েছে।