আলোচিত❯
মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবমোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

জন্মদিনে দিলারা জামান: মেয়ের উপস্থিতিতেই বাড়তি আনন্দ

Tania Jaha19-06-2026 01:56:35 PMদেখেছেন 65 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
জন্মদিনে দিলারা জামান: মেয়ের উপস্থিতিতেই বাড়তি আনন্দ

২৪ঘণ্টা অনলাইন: বয়স ক্যালেন্ডারের হিসাবে ৮৩ হলেও প্রাণচাঞ্চল্যে এখনো সমান উজ্জ্বল কিংবদন্তি অভিনেত্রী  দিলারা জামান জন্মদিনের বিশেষ দিনে এবার তার আনন্দের মাত্রা আরও বেশি—কারণ দীর্ঘদিন পর বড় মেয়েকে কাছে পেয়েছেন তিনি।

দিলারা জামানের দুই মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। এবারের জন্মদিনে বড় মেয়ে দেশে আসায় পরিবারের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তিনি বলেন, “জন্মদিনে বড় মেয়েকে কাছে পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।”

জন্মদিনের আয়োজন প্রসঙ্গে তিনি জানান, পরিবার ও আত্মীয়-স্বজনরা তাকে শুভেচ্ছা জানাতে আসছেন। তবে বিশেষ কোনো আয়োজন নিয়ে তিনি নিশ্চিত নন। মৃদু হাসিতে বলেন, “মেয়েরা কী আয়োজন করেছে জানি না, আমি ঘরেই আছি। সবাই আসছে, শুভেচ্ছা জানাচ্ছে—এটাই বড় পাওয়া।”

বয়স ও জীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি আরও বলেন, সময় যত গড়াচ্ছে, ততই তিনি সুস্থ থাকার জন্য দোয়া চান। ভক্তদের উদ্দেশে তার বার্তা, “সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি।”

অভিনয় নিয়েও এখনো সক্রিয় এই বরেণ্য শিল্পী জানান, কাজ তার জীবনের অংশ হলেও এ মাসে মেয়ের সঙ্গে সময় কাটাতে কিছুটা বিরতি নিয়েছেন। তবে একটি নির্ধারিত কাজ তিনি সম্পন্ন করবেন বলেও জানান।

১৯৪৩ সালের ১৯ জুন বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন দিলারা জামান। দেশভাগের পর পরিবার চলে আসে যশোরে। শিক্ষাজীবন শেষ করেন ঢাকার বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ইডেন কলেজে। স্কুলজীবনেই মঞ্চে অভিনয়ের হাতেখড়ি।

শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে অভিনয়েই স্থায়ীভাবে যুক্ত হন তিনি। ১৯৬৬ সালে টেলিভিশন নাটক ‘ত্রিধারা’ দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে তার। জনপ্রিয় ধারাবাহিক ‘সকাল সন্ধ্যা’ তাকে দর্শকের কাছে আরও পরিচিত করে তোলে।

চলচ্চিত্রে তিনি অভিষেক করেন ১৯৯৪ সালে হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ দিয়ে। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক নাটক ও অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের অভিনয় জগতের এক উজ্জ্বল নাম।

কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৩ সালে একুশে পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

জন্মদিনে দিলারা জামান: মেয়ের উপস্থিতিতেই বাড়তি আনন্দ | ২৪ঘণ্টা