আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

মুক্তির আগেই ‘ককটেল ২’-র কোটি টাকার ব্যবসা

Tania Jaha18-06-2026 11:16:46 PMদেখেছেন 67 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মুক্তির আগেই ‘ককটেল ২’-র কোটি টাকার ব্যবসা

২৪ঘণ্টা অনলাইন : বলিউডের দীর্ঘ প্রতীক্ষিত রোমান্টিক ড্রামা ‘ককটেল ২’ মুক্তির আগেই বক্স অফিসে ইতিবাচক বার্তা দিতে শুরু করেছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে আর মাত্র একদিন বাকি থাকলেও অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যান দেখে বেশ আশাবাদী নির্মাতা ও পরিবেশকরা।

ভারতীয় ট্রেড বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’র তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল পর্যন্ত সিনেমাটির ৭১ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। অগ্রিম বুকিং থেকে ব্লক সিট বাদে সিনেমাটির গ্রস আয় হয়েছে প্রায় ২ কোটি ৪৯ লাখ রুপি। আর ব্লক সিটসহ সেই অংক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৬৬ লাখ রুপিতে। (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৬০ লাখ টাকা।)

অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে দিল্লি-এনসিআর অঞ্চল। সেখানে সিনেমাটি প্রায় ৯৬ লাখ রুপির ব্যবসা করেছে। এরপর রয়েছে মুম্বাই, যেখানে অগ্রিম টিকিট বিক্রি থেকে এসেছে প্রায় ৬৪ লাখ রুপি। এছাড়া বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে, কলকাতা ও আহমেদাবাদেও দর্শকদের আগ্রহ উল্লেখযোগ্য।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ‘ককটেল’র সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘ককটেল ২’। প্রথম সিনেমাটিতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি। নতুন কিস্তিতে দেখা যাবে শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননকে। আগের সিনেমার মতো এবারও পরিচালনার দায়িত্বে রয়েছেন হোমি আদাজানিয়া।

এদিকে সিনেমাটির নতুন গান ‘বন্ধু ২.০’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। জনপ্রিয় গান ‘তুমহি হো বন্ধু’র নতুন সংস্করণ হিসেবে তৈরি হওয়া এই গান মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই লাখো দর্শকের নজরকাড়ে।

গানটিতে শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননের প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। এতে কণ্ঠ দিয়েছেন কবিতা শেঠ ও নীরজ শ্রীধর। সুর করেছেন প্রীতম চক্রবর্তী এবং গীত রচনা করেছেন ইরশাদ কামিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, মূল গানের আবহ বজায় রেখেই নতুনভাবে উপস্থাপন করা হয়েছে ‘বন্ধু ২.০’। বিশেষ করে রাশমিকা মান্দানার পারফরম্যান্স নিয়ে দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার  অগ্রিম বুকিং ও গানের জনপ্রিয়তা-দুই মিলিয়ে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘ককটেল ২’। এখন দেখার বিষয়, এই ইতিবাচক সাড়া প্রথম দিনের বক্স অফিস সংগ্রহে কতটা প্রভাব ফেলতে পারে।