আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

বাংলাদেশে হামাসের তৎপরতার দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের

Tania Jaha18-06-2026 10:17:18 PMদেখেছেন 64 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাংলাদেশে হামাসের তৎপরতার দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কার্যক্রম চলছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। তিনি বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এই দুই দেশে সংগঠনটির সম্ভাব্য তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিউভেন আজার বলেন, মধ্যপ্রাচ্যের বাইরে চরমপন্থী প্রভাব বিস্তারের ঝুঁকি নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন। তার দাবি, হামাসের মতো সংগঠনগুলো বিভিন্ন অঞ্চলে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের চেষ্টা করতে পারে এবং এ বিষয়টি সংশ্লিষ্ট দেশগুলোর জন্যও উদ্বেগের কারণ হওয়া উচিত।

সাক্ষাৎকারে পাকিস্তানের আঞ্চলিক কূটনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সাম্প্রতিক উদ্যোগের প্রসঙ্গ টেনে আজার বলেন, ইসলামাবাদের উদ্দেশ্য ও অবস্থান সম্পর্কে ইসরায়েল সতর্ক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে।

তিনি আরও বলেন, কিছু দেশ এমন এক ধরনের শান্তির ধারণা প্রচার করে, যেখানে ইসরায়েলের অস্তিত্বের স্থান নেই। ইসরায়েলের দৃষ্টিতে এ ধরনের অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সহায়ক নয়।

বাংলাদেশ ও পাকিস্তানে হামাস-সংশ্লিষ্ট তৎপরতা নিয়ে কথা বলতে গিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, কিছু তথ্য প্রকাশ্য উৎস থেকে পাওয়া গেলেও আরও কিছু কার্যক্রম জনসমক্ষে দৃশ্যমান নাও হতে পারে। তাই সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি জানান, এ বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইসরায়েল আলোচনা করেছে এবং চরমপন্থী নেটওয়ার্কের বিস্তার ঠেকাতে তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্ব দিচ্ছে।

সাক্ষাৎকারে পাকিস্তানের কিছু মহলের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী মনোভাব উসকে দেওয়ার অভিযোগও করেন রিউভেন আজার। তার মতে, এ ধরনের বক্তব্য আঞ্চলিক শান্তি ও পারস্পরিক আস্থার পরিবেশকে দুর্বল করে।

ইরানকে ঘিরে চলমান আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার প্রসঙ্গেও মন্তব্য করেন ইসরায়েলি রাষ্ট্রদূত। তিনি বলেন, তেহরানকে নিয়ে যেকোনো আন্তর্জাতিক সমঝোতায় নিরাপত্তা উদ্বেগ ও আঞ্চলিক হুমকির বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তবে বাংলাদেশে হামাসের কার্যক্রম নিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূতের এই দাবির বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।