আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ শুরু

দেশীয় প্রযুক্তিতে

Tania Jaha18-06-2026 08:25:57 PMদেখেছেন 88 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ শুরু

২৪ঘন্টা অনলাইন : বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে দেশীয় প্রযুক্তিতে পাঁচটি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি) নির্মাণের কাজ শুরু হয়েছে।  ১৭  জুন বুধবার ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ) প্রাঙ্গণে এ প্রকল্পের কিল-লেয়িং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।

ডিইডব্লিউ সূত্র জানায়, দেশের উপকূলীয় ও নদীপথের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নৌবাহিনীর তত্ত্বাবধানে ভেসেলগুলো নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ভেসেলের দৈর্ঘ্য ৩৮ দশমিক ৫ মিটার, প্রস্থ ৭ দশমিক ৯ মিটার এবং ডিসপ্লেসমেন্ট ক্ষমতা ২৩২ টন। এগুলো ঘণ্টায় সর্বোচ্চ ২৫ মাইল গতিতে চলতে সক্ষম।

নৌযানগুলোতে আধুনিক নেভিগেশন রাডার, জিপিএস ও নাইট ভিশন প্রযুক্তি সংযোজন করা হচ্ছে। ফলে প্রতিকূল আবহাওয়া ও রাতের অন্ধকারেও টহল, উদ্ধার অভিযান এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

কর্তৃপক্ষের মতে, ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আওতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এসব ভেসেল নির্মাণ দেশের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে এ প্রকল্প স্থানীয় প্রকৌশলী ও কারিগরদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে আরও উন্নত জাহাজ নির্মাণের সক্ষমতা তৈরি করবে।

প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং দেশের নদী ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।