আলোচিত❯
মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবমোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ব্যাটারদের ব্যর্থতায় চাপে বাংলাদেশ

Tania Jaha17-06-2026 05:24:22 PMদেখেছেন 58 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ব্যাটারদের ব্যর্থতায় চাপে বাংলাদেশ

২৪ঘণ্টা অনলাইন: নতুন অধিনায়ক তাওহীদ হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি অধ্যায়ের শুরুটা সুখকর হলো না বাংলাদেশের। চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভার পূর্ণ করতে পারেনি স্বাগতিকরা। ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ।

দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও বড় জুটি গড়তে পারেননি। ২৬ রানে তামিম ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। ৯ বলে ১০ রান করেন তিনি। পরে সাইফও ১৪ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন।

এরপর দ্রুতই চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক তাওহীদ হৃদয় ছক্কা দিয়ে ইনিংস শুরু করলেও মাত্র ৮ রান করে বিদায় নেন। সৌম্য সরকারও ১৮ বলে ১৭ রানের বেশি করতে পারেননি।

মিডল অর্ডারে ব্যর্থ হন ইমন, শামীম পাটোয়ারী ও অভিষিক্ত সাকলাইন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭৮ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। পরে রিশাদ হোসেনও দ্রুত আউট হলে ১০০ রানের আগেই ৮ উইকেট হারিয়ে বসে দল।

শেষদিকে শেখ মেহেদীর দায়িত্বশীল ব্যাটিং বাংলাদেশের সংগ্রহকে কিছুটা লড়াকু রূপ দেয়। তিনি ২২ বলে অপরাজিত ২৯ রান করেন। মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের ছোট অবদানও কাজে আসে। তবে শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৩১ রানেই থামে টাইগারদের ইনিংস।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে দারুণ ছিলেন অ্যাডাম জাম্পা। ৩ উইকেট নেওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই লেগ স্পিনার। এছাড়া জুয়েল ডেভিস ৩টি, ম্যাথিউ রেনশো ২টি এবং নিখিল ও জনসন একটি করে উইকেট শিকার করেন।

ব্যাটারদের ব্যর্থতায় চাপে বাংলাদেশ | ২৪ঘণ্টা