আলোচিত❯
মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবমোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

বিশ্বকাপে অনন্য মাইলফলক, রোনালদোর পাশে মেসি

Tania Jaha17-06-2026 11:05:44 AMদেখেছেন 59 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিশ্বকাপে অনন্য মাইলফলক, রোনালদোর পাশে মেসি

২৪ঘণ্টা অনলাইন: ফুটবল বিশ্বে নিজের কিংবদন্তি মর্যাদাকে আরও উঁচুতে নিয়ে গেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে গোল করে তিনি এমন এক কীর্তি গড়েছেন, যা এতদিন একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে ছিল।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়া গোলটি ছিল মেসির বিশ্বকাপ ইতিহাসের আরেকটি মাইলফলক। এই গোলের মাধ্যমে তিনি পাঁচটি ভিন্ন বিশ্বকাপ আসরে গোল করা দ্বিতীয় ফুটবলার হিসেবে নাম লেখালেন ইতিহাসের পাতায়।

মেসি গোল করেছেন ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে। তবে ২০১০ বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেললেও গোলের দেখা পাননি তিনি।

এর আগে এই অনন্য রেকর্ড গড়েছিলেন পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গোল করেছিলেন।

৩৯ বছর বয়সী মেসির জন্য ২০২৬ বিশ্বকাপ আরও একটি বিশেষ উপলক্ষ। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, যা ফুটবল ইতিহাসে নতুন নজির। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপ আসরে অংশ নেওয়ার কৃতিত্বও এখন তার ঝুলিতে।

এর আগে চারটি ভিন্ন বিশ্বকাপ আসরে গোল করার রেকর্ড ছিল ব্রাজিলের কিংবদন্তি পেলে, জার্মানির উভে জেলার, মিরোস্লাভ ক্লোসে এবং মেসির। আলজেরিয়ার বিপক্ষে গোল করে সেই তালিকা ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছেন আর্জেন্টাইন মহাতারকা।

বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড গড়ে মেসি আবারও প্রমাণ করলেন, সময়ের সীমানা পেরিয়েও তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নাম।

বিশ্বকাপে অনন্য মাইলফলক, রোনালদোর পাশে মেসি | ২৪ঘণ্টা