আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
জীবন শৈলী

বাসি ভাত দিয়ে পাকোড়া  বানাবেন  যেভাবে

Anisur Rahman10-06-2026 11:06:19 PMদেখেছেন 65 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাসি ভাত দিয়ে পাকোড়া  বানাবেন  যেভাবে

২৪ঘণ্টা অনলাইন : আমাদের প্রায় সবার বাড়িতেই অল্প একটু হলেও ভাত থেকে যায় অনেক সময়। পরদিন বাসি ভাত খেতে মন টানে না কারোই। তখন সেই ভাত দিয়ে কী করা যায়, তা ভাবতে বসে যান অনেকে। আপনি যদি সুস্বাদু পাকোড়া তৈরি করে নিতে পারেন, তাহলে আর বাসি ভাত হাঁড়িতে পড়ে থাকবে না, বরং খাওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যাবে। চলুন জেনে নেওয়া যাক বাসি ভাত দিয়ে সুস্বাদু পাকোড়া তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ভাত- ২ কাপ

পেঁয়াজ কুচি- ১টি

কাঁচা মরিচ কুচি- ঝাল অনুযায়ী
ডিম- ১টি

ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

বেসন- ২ টেবিল চামচ

হলুদের গুঁড়া- সামান্য

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন

ভাতের সঙ্গে ডিমও বেসন মেখে নিন। এরপর তার সঙ্গে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা কুচি, লবণ ও হলুদের গুঁড়া মিশিয়ে নিন। কড়াইতে তেল দিয়ে গরম হতে দিন। খুব বেশি উত্তপ্ত করবেন না, এতে পাকোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। তেল গরম হয়ে এলে তাতে মিশ্রণ থেকে পাকোড়ার আকৃতিতে ছাড়ুন। মাঝারি আঁচে ভালোভাবে ভেজে তুলুন। নামিয়ে পছন্দের যেকোনো সসের সঙ্গে পরিবেশন করুন।