সারাদেশ

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান আরিফ আহমেদ

৭ জুলাই, ২০২৬ এ ৪:১৪ AM
মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান আরিফ আহমেদ

২৪ঘণ্টা অনলাইন : মোংলা বন্দরে নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরে নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। রোববার (০৭ জুন) তিনি বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। নৌবাহিনীর এই কর্মকর্তা চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হলেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমান্ডার মো. শফিকুল ইসলাম সরকার নতুন চেয়ারম্যানের হাতে দায়িত্ব বুঝে দেন।

নতুন চেয়ারম্যান বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ দায়িত্ব ও ধর্মীয় অনুশাসন মেনে দলগতভাবে কাজ করার বিষয়ে নির্দেশনা দেন। তিনি বলেন, প্রশাসনিক কাজের জটিলতা হ্রাস করা সম্ভব হলে বন্দরের অন্যান্য অপারেশনাল কার্যক্রম সম্পাদন করা সহজ হবে। বন্দরের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সকলকে নির্দেশনা দেন। 

রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা ১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালে বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।আরিফ আহমেদ মোস্তফা তাঁর ৩০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন কমান্ড, প্রশিক্ষক এবং স্টাফ অফিসার হিসেবে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন।
 

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram