জাতীয়

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির কৌশলগত বৈঠক

৭ জুন, ২০২৬ এ ১:৪৬ AM
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির কৌশলগত বৈঠক

২৪ঘণ্টা অনলাইন : জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। ৫ জুন রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকের তথ্য ৬ জুন এক বিবৃতিতে জানানো হয়।

বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবে ভূমিকা রাখার জন্য এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানান। এ সময় এনসিপি প্রতিনিধিদল রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের কূটনৈতিক সমর্থন ও অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।

আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি দুই দেশের তরুণদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে বিনিময় কর্মসূচি চালুর বিষয়েও মতবিনিময় হয়।

বৈঠকে এনসিপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, আতিক মুজাহিদ, আলাউদ্দিন মোহাম্মদ, হোমায়রা নূর ও সালমান রিফাত।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram