বিনোদন

কন্যাসন্তানের আগমনের সুখবর দিলেন বুবলী

৬ মে, ২০২৬ এ ১১:১৩ PM
কন্যাসন্তানের আগমনের সুখবর দিলেন বুবলী

২৪ঘণ্টা অনলাইন : ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তানের আগমনের সুখবর জানিয়েছেন। একইসঙ্গে নবজাতকের নামও প্রকাশ করেছেন তিনি।

৫ জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”

পোস্টের সঙ্গে প্রকাশ করা একটি কার্ডে নবজাতকের নাম ‘শারলিন খান’ উল্লেখ করা হয়েছে। সেখানে শিশুটির জন্মতারিখ ১১ মে ২০২৬ বলে উল্লেখ রয়েছে। কার্ডে বাবা-মা হিসেবে শাকিব খান ও শবনম বুবলীর নামও লেখা দেখা যায়।

ইংরেজিতে দেওয়া আরেকটি বার্তায় বুবলী জানান, পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত ও কৃতজ্ঞ। পাশাপাশি শুভকামনা ও ভালোবাসার জন্য সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।

বুবলীর এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই নবজাতকের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram