জাতীয়

খালেদা জিয়ার নামে নামকরণে নতুন নির্দেশনা

৭ ফেব্রুয়ারি, ২০২৬ এ ৩:৫৬ AM
খালেদা জিয়ার নামে নামকরণে নতুন নির্দেশনা

২৪ঘণ্টা অনলাইন : কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ’ হিসেবে পুনঃনামকরণের একটি সার-সংক্ষেপ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। তবে, প্রধানমন্ত্রী এ প্রস্তাবটি অনুমোদন না করে একটি নীতিগত সিদ্ধান্ত দেন।

তিনি সুস্পষ্টভাবে নির্দেশনা দেন যে, ‘প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করুন, পুরাতন নয়।’ অর্থাৎ, পুরাতন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন না করে, প্রয়োজনে নতুন কোনো উদ্যোগ বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নামকরণ বিবেচনা করা যেতে পারে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
খালেদা জিয়ার নামে নামকরণে নতুন নির্দেশনা | ২৪ঘণ্টা