আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
জীবন শৈলী

ঘরে ফাউন্ডেশন বানানোর সহজ পদ্ধতি

Tania Jaha02-06-2026 08:48:19 PMদেখেছেন 93 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঘরে ফাউন্ডেশন বানানোর সহজ পদ্ধতি

২৪ঘণ্টা অনলাইন : নানা রকম আকর্ষক মোড়ক, রকমারি প্রসাধনী। আয়নার সামনে দাঁড়িয়ে তার নিখুঁত ব্যবহারে সেজে উঠছেন। কিন্তু দিনের পর দিন যে প্রসাধনী ব্যবহার করছেন, তাতে ত্বকের ক্ষতি হচ্ছে কি না, তা জানেন কি! দোকান থেকে যে ফাউন্ডেশন কেনা হয় তাতে নানা রকম রাসায়নিক মেশানো থাকে। কৃত্রিম রং থেকে শুরু করে প্রিজ়ারভেটিভ— তালিকাটা লম্বা। এ দিকে মেকআপ করতে হলে ফাউন্ডেশনই প্রয়োজন। তাই তা বানিয়ে নিতে পারেন বাড়িতেই। প্রাকৃতিক উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে বানানো যায়, এমন কিছু ফাউন্ডেশন তৈরির প্রণালী রইল। কীভাবে বানাবেন?

অ্যালো ভেরা জেল ও কোকো পাউডার ফাউন্ডেশন
তৈলাক্ত ত্বকের জন্য এমন ফাউন্ডেশন ভাল। এটি বানাতে লাগবে ২ চামচ খাঁটি অ্যাল ভেরা জেল, ত্বকের রং অনুযায়ী কোকো পাউডার নেবেন এবং সামান্য কর্নফ্লাওয়ার। অ্যালো ভেরা জেলের সঙ্গে প্রথমে সামান্য কর্নফ্লাওয়ার মেশান। এ বার গায়ের রং অনুযায়ী অল্প অল্প করে কোকো পাউডার মিশিয়ে ভাল করে ব্লেন্ড করুন, যত ক্ষণ না মনের মতো শেড আসছে। একদম কেনা ফাউন্ডেশনের মতোই দেখতে হবে সেটি।

শিয়া বাটার ও এশেনসিয়াল অয়েল ফাউন্ডেশন
শুষ্ক ত্বকের খসখসে ভাব দূর করবে এই ফাউন্ডেশন। এটি মাখলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে ও গালে স্বাভাবিক গোলাপি আভা ফুটে উঠবে। শিয়া বাটার ১ চামচ, ল্যাভেন্ডার অয়েল কয়েক ফোঁটা, সামান্য অলিভ অয়েল নিয়ে নিন। প্রথমে শিয়া বাটার গলিয়ে নিতে হবে। তাতে আমন্ড অয়েল ও ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি একটু ঠান্ডা হলে তাতে ধীরে ধীরে কোকো পাউডার ও দারচিনির গুঁড়ো মিশইয়ে নিন।

ওট্‌স ও দুধের ক্রিম ফাউন্ডেশন
স্পর্শকাতর ত্বকের জন্য এই ফাউন্ডেশন ভাল। যাঁদের ত্বকে ব্রণ-ফুস্কুড়ি বা অ্যালার্জি বেশি হয়, তাঁরা এটি ব্যবহার করতে পারেন। এটি বানাতে প্রথমে ১ চামচের মতো ওট্‌স গুঁড়ো করে নিন। এ বার এই মিহি ওট্‌স পাউডারের সঙ্গে দুধের সর খুব ভাল করে ফেটিয়ে নিন। সবশেষে সামান্য কোকো পাউডার মিশিয়ে ত্বকের রং অনুযায়ী ব্লেন্ড করে নিন।

নারকেল তেল এবং দারচিনির ফাউন্ডেশন
ব্রণর সমস্যা বেশি হলে এই ফাউন্ডেশন বাড়িতেই বানিয়ে নিন। এক চামচ নারকেল তেলের সঙ্গে ১ চামচ হলুদগুঁড়ো, ১ চামচ দারচিনির গুঁড়ো মিশিয়ে ভাল করে মেশাতে হবে। এ বার ত্বকের রং বুঝে অল্প অল্প করে কোকো পাউডার মিশিয়ে নিন। মেকআপ ব্যবহার করলেই যাঁদের র‌্যাশ বেরিয়ে যায়, তাঁদের জন্য ঘরে তৈরি এই ফাউন্ডেশনই ত্বকের জন্য নিরাপদ।