আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

দাম্পত্য টানাপোড়েনের রহস্যে জমজমাট ‘মায়াপাখি’

Anisur Rahman01-06-2026 10:41:44 PMদেখেছেন 90 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দাম্পত্য টানাপোড়েনের রহস্যে জমজমাট ‘মায়াপাখি’

২৪ঘণ্টা  অনলাইন : অপূর্ব ও নাজনীন নিহাকে নিয়ে নির্মিত জাকারিয়া সৌখিনের পরিচালনায় ‘মনদুয়ারী’ এবং ‘মেঘবালিকা’ দর্শকপ্রিয়তা পেয়েছিল। এই ত্রয়ীর তৃতীয় নাটক ‘মায়াপাখি’ প্রকাশ হয়েছে এবারের ঈদে।একেবারে সাধারণ প্রেম ও দাম্পত্য জীবনের গল্প দিয়ে শুরু হওয়া ‘মায়াপাখি’-তে দেখা যায়, সাদাত (অপূর্ব) ও মায়া (নিহা) ভালোবাসায় গড়া ছোট্ট একটি সংসারে সুখ-দুঃখ ভাগাভাগি করে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিচিত গল্পই মোড় নেয় ভিন্ন দিকে।

গল্পে আরও দেখা যায়, মায়ার জীবনে করপোরেট জগতের প্রবেশের পর বদলে যেতে থাকে তার জীবনযাপন, চিন্তাভাবনা ও অগ্রাধিকার।নতুন পরিবেশ ও নতুন বাস্তবতা ধীরে ধীরে সাদাত ও মায়ার সম্পর্কের মধ্যে তৈরি করে অদৃশ্য দূরত্ব। ছোট ছোট মতপার্থক্য একসময় রূপ নেয় ভুল বোঝাবুঝি, অবিশ্বাস ও মানসিক বিচ্ছিন্নতায়।একদিকে সাদাত চেষ্টা করে সম্পর্কটিকে আগের মতো ধরে রাখতে, অন্যদিকে মায়া নিজের নতুন জীবনের সঙ্গে তাল মেলাতে গিয়ে ক্রমশ সরে যেতে থাকে সেই পরিচিত বন্ধন থেকে। ফলে তাদের সম্পর্কে ভাঙনের রেখা স্পষ্ট হতে শুরু করে।

তবে ‘মায়াপাখি’ শুধু সম্পর্কের টানাপোড়েনের গল্প হয়ে থাকেনি। গল্পের মাঝামাঝি এসে ঘটে এক রহস্যজনক ঘটনা, যা পুরো কাহিনিকে নতুন মাত্রা দেয়। মায়ার মৃত্যুকে ঘিরে তৈরি হয় একের পর এক প্রশ্ন—এটি কি নিছক দুর্ঘটনা, আত্মহত্যা, নাকি অন্য কোনো অজানা সত্য লুকিয়ে আছে এর পেছনে?এই রহস্য উন্মোচনের পথেই এগোয় নাটকের পরবর্তী অংশ। আর সেই সঙ্গে সামনে আসে সম্পর্ক, ক্যারিয়ার, অহংবোধ ও বিশ্বাসভঙ্গের জটিল বাস্তবতা। অপূর্ব ও নিহা জুটির অভিনয় গল্পটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। বিশেষ করে সম্পর্কের উত্থান-পতন ও মানসিক পরিবর্তনের বিষয়গুলো নাটকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

দুই দিনে সিএমভির ইউটিউব চ্যানেলে ‘মায়াপাখি’ দেখেছেন ৩২ লাখের বেশি দর্শক। সাড়ে ৭ হাজারের বেশি দর্শক প্রশংসাসূচক মন্তব্য করেছেন। ফয়সাল আহমেদ লিখেছেন, মায়াপাখি নাটক হলেও সিনেমার মতো লেগেছে।” আরিফ লিখেছেন, “খুবই বাস্তবসম্মত নাটক। সবার জন্য শিক্ষণীয়। পাভেল আহমেদ লিখেছেন, নাটকের কাহিনি বর্তমানে চারদিকে ঘটছে।” পূজা মিস্ত্রী লিখেছেন, “মন্ত্রমুগ্ধের মতো প্রায় দুই ঘণ্টা দেখলাম, অসাধারণ। পাশাপাশি অধিকাংশ মন্তব্যেই অপূর্বের অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা।