আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

লিভার সুস্থ রাখতে ৫টি কন্দজাতীয় সব্জি

Tania Jaha01-06-2026 04:07:00 PMদেখেছেন 73 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
লিভার সুস্থ রাখতে ৫টি কন্দজাতীয় সব্জি

২৪ঘণ্টা অনলাইন : যকৃত বা লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। খাবার হজমে সাহায্য করা, শরীর থেকে ক্ষতিকর পদার্থ বার করে দেওয়া, পুষ্টি সঞ্চয় করা থেকে শুরু করে নানা জৈব রাসায়নিক কাজের দায়িত্ব তারই কাঁধে। তাই যকৃতের ভাল থাকা মানে সামগ্রিকভাবে সুস্থতার দিকে এক ধাপ এগিয়ে থাকা। যদি কিছু কন্দজাতীয় সব্জি রাখা যায়, তা হলে যকৃতের স্বাভাবিক কাজকর্মে সাহায্য হয়।

ফাইবার, অ্যান্টি-অক্সিড্যান্ট, বিটা-ক্যারোটিনে ভরপুর সব্জিগুলি লিভারের জন্য বেশ উপকারী। লিভারের প্রদাহ কমাতে পারে, ফ্যাট দূর করতে পারে, লিভার থেকে যাবতীয় ক্ষতিকরক পদার্থ বার করে দিতে পারে। বিপাকক্রিয়া এবং হজমের যে গুরুদায়িত্ব যকৃতের কাঁধে রয়েছে, সেই কাজে খানিক সাহায্য করতে পারে কন্দজাতীয় সব্জিগুলি। তবে রাতারাতি কোনও সব্জিই লিভারের উপর জাদুকরী প্রভাব ফেলতে পারে না। যদি রোজ নিয়ম করে পাতে এই ধরনের খাবার রাখা যায়, তা হলে ধীরে ধীরে লিভার সুস্থতার দিকে এগিয়ে যেতে পারে।

মাটির নীচে জন্মানো কয়েকটি সব্জি বাজার ভরে বিরাজ করে সারা বছর। সেগুলির পুষ্টিগুণ জেনে নিয়ে ফর্দে যোগ করতে পারেন—
১. গাজর : গাজরে রয়েছে বিটা-ক্যারোটিন, যা শরীরে গিয়ে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। পাশাপাশি এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতেও সাহায্য করে। ফাইবারসমৃদ্ধ হওয়ায় হজমও ভাল হয়। ফলে লিভারের কার্যক্ষমতা বাড়তে পারে।

২. কচু : কচুর ফাইবার লিভার থেকে ক্ষতিকর চর্বি ও বর্জ্য পদার্থ বার করে দিতে সাহায্য করে। এর অ্যান্টি-অক্সিড্যান্ট লিভারের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের কারণে হওয়া ক্ষতি থেকে রক্ষা করে, ফলে লিভারে প্রদাহের সমস্যা কম দেখা যায়।

৩. ওল : বহু দিন ধরেই ভারতীয় রান্নাঘরের পরিচিত খাবার। এতে ফাইবার, খনিজ এবং বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান রয়েছে, যা হজমে সাহায্য করে। প্রদাহ কমিয়ে যকৃতের স্বাভাবিক কাজকর্মকে বজায় রাখতেও সাহায্য করে। বলা যেতে পারে, লিভারের উপর বাড়তি চাপ কমে যায়।

৪. রাঙাআলু : বিটা-ক্যারোটিন, অ্যান্থোসায়ানিনের মতো অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ডায়েটারি ফাইবারে ভরপুর এই সব্জি লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে। এর ফাইবার লিভার থেকে ক্ষতিকারক পদার্থ দূর করতে সাহায্য করে এবং তাতে অতিরিক্ত ফ্যাট জমতে দেয় না।

৫. বিট : এতে রয়েছে বিটালেইন নামের অ্যান্টি-অক্সিড্যান্ট, যা প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। পাশাপাশি এতে থাকা নাইট্রেট রক্তসঞ্চালন উন্নত করতেও সহায়ক। লিভারের কোষকে বিষাক্ত পদার্থের ক্ষতি এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করে। তা ছাড়া পিত্তথলির কার্যকারিতাও বাড়়িয়ে দেয়।