আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
জীবন শৈলী

ফ্যাটি লিভার নির্মূল যোগাসনে

Tania Jaha01-06-2026 04:01:32 PMদেখেছেন 82 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফ্যাটি লিভার নির্মূল যোগাসনে

২৪ঘণ্টা অনলাইন : স্থূলতার হাত ধরে যে সব রোগ শরীরে বাসা বাঁধে, তার মধ্যে একটি হল ফ্যাটি লিভার। অনিয়মিত খাওয়াদাওয়ার ফলে লিভারে মেদ জমা হতে হতে এই সমস্যা আরও বড় আকার নেয়। লিভার সাধারণত ৫ থেকে ৬ শতাংশ চর্বি শোষণ করতে পারে। এর চেয়ে বেশি চর্বি জমা হতে থাকলেই তা বিপজ্জনক। ফ্যাটি লিভারের সমস্যা পরবর্তীতে লিভারের ক্ষত বা লিভার সিরোসিসে গড়াতে পারে। তাই ফ্যাটি লিভারকে নিয়ন্ত্রণে রাখতে শুধু ডায়েট করলেই চলবে না, সেই সঙ্গে নিয়ম করে অভ্যাস করতে হবে কিছু ব্যায়াম। পদ্ম ময়ূরাসন যোগাসনের এমন এক পদ্ধতি, যা কেবল লিভারের অসুখ নির্মূল করবে না, গ্যাস-অম্বল, বদমহজম, কোষ্ঠকাঠিন্য-সহ জীবনধারার সঙ্গে সম্পর্কিত আরও নানা অসুখবিসুখও প্রতিরোধ করতে পারবে।

কীভাবে করবেন?

  •  প্রথমে পদ্মাসনে ম্যাটের উপর বসুন। ডান পা বাঁ ঊরুর উপর এবং বাঁ পা ডান ঊরুর উপর রেখে পদ্মাসন করতে হবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।
  •  সামনের দিকে মাটিতে দুই হাত রাখুন। হাতের তালু মাটিতে থাকবে।
  • এ বার শরীর সামনের দিকে ঝুঁকিয়ে দিন। অনেকটা উপুড় হয়ে শোয়ার মতো ভঙ্গি করুন। দুই পা কিন্ত পদ্মাসনের ভঙ্গিতেই থাকবে।
  •  হাত ভাঁজ করে কনুই কোমরের পাশে রাখুন। দেহের উপরিভাগ সামান্য তুলুন। শরীরের ভর থাকবে দুই হাতের উপরে।
  • এ বার পদ্মাসনের ভঙ্গিতে পা মুড়ে রেখেই তা ধীরে ধীরে উপরে তোলার চেষ্টা করুন। শরীর টানটান থাকবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।
  • হাতে ভর দিয়ে শরীরের ভারসাম্য বজায় রাখতে হবে। শুধু দু’টি হাতের উপর গোটা শরীরের ভার থাকবে।

যা উপকার পাবেন

  • শরীরের ভারসাম্য বাড়বে। মেরুদণ্ড নমনীয় হবে।
  • গ্যাস-অম্বলের সমস্যা কমবে, অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা কমে যাবে।
  • ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে।
  • কোষ্ঠকাঠিন্যে দীর্ঘ দিন কষ্ট পেলে আসনটি অভ্যাস করতে পারেন।
  • মানসিক চাপ কমবে, মনঃসংযোগ বাড়বে।
  • সারা শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো হবে।
  • হাত ও পায়ের অসাড়তা দূর হবে, পেশির জোর বাড়বে।
  • সারা শরীরের স্ট্রেচিং হবে নিয়মিত এই আসন করলে।

কারা করবেন না
অন্তঃসত্ত্বা অবস্থায় আসনটি করবেন না। স্লিপ ডিস্ক থাকলে আসনটি করবেন না। হার্টের রোগ থাকলে আসনটি অভ্যাসের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।