আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপে ভাঙতে পারে ৫ বিশ্বরেকর্ড

Tania Jaha01-06-2026 03:55:55 PMদেখেছেন 116 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিশ্বকাপে ভাঙতে পারে ৫ বিশ্বরেকর্ড

২৪ঘণ্টা অনলাইন : ইতিহাসের ‘সবচেয়ে বড়’ ফিফা বিশ্বকাপ আয়োজনের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবল মহাযজ্ঞ। যেখানে ম্যাচসংখ্যা বেড়ে দাঁড়াবে ১০৪-এ।

নতুন এই ফরম্যাট শুধু বিশ্বকাপের পরিধিই বাড়াচ্ছে না, বরং বহু বছরের পুরনো রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনাও তৈরি করছে। ফুটবল বিশ্বের চোখ এখন এমন পাঁচটি ঐতিহাসিক রেকর্ডের দিকে, যেগুলো বিশ্বকাপ ২০২৬-এ নতুন করে লেখা হতে পারে।

একটি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড বর্তমানে ২০২২ কাতার বিশ্বকাপের দখলে। সেই আসরে ৬৪ ম্যাচে মোট ১৭২টি গোল করেছিল দলগুলো। কিন্তু এবার ম্যাচ সংখ্যা বেড়ে হয়েছে ১০৪। অর্থাৎ আগের চেয়ে ৪০টি বেশি ম্যাচ। এমনকি যদি প্রতি ম্যাচে গোলের গড় ২০১০ বিশ্বকাপের মতো কমও থাকে। তবুও ১৭২ গোলের রেকর্ড অতিক্রম হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। অনেকের ধারণা, এবার মোট গোলের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে।

পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত মাত্র পাঁচজন খেলোয়াড় পাঁচটি ভিন্ন বিশ্বকাপে অংশ নিয়েছেন— আন্তোনিও কারবাহাল, লোথার ম্যাথাউস, রাফায়েল মার্কেজ, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। বিশ্বকাপ ২০২৬-এ মাঠে নামতে পারলেই লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও গুইলার্মো ওচোয়া ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার অনন্য রেকর্ড গড়বেন। ম্যাচে এক সেকেন্ডের জন্যও মাঠে নামলেই এই কীর্তি তাদের নামে লেখা হবে।

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোসাভ ক্লোসা। চারটি বিশ্বকাপে তিনি করেছেন ১৬ গোল। বর্তমানে মেসির গোলসংখ্যা ১৩ এবং এমবাপ্পের ১২। অর্থাৎ মেসির প্রয়োজন ৪ গোল এবং এমবাপ্পের প্রয়োজন ৫ গোল। বিশেষ করে এমবাপ্পের বয়স ও বর্তমান ফর্ম বিবেচনায় এই রেকর্ড এবার বড় হুমকির মুখে।

শুধু গোল নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও ক্লোসার দখলে। জার্মান কিংবদন্তি ১৭টি ম্যাচ জিতেছেন। অন্যদিকে মেসির ঝুলিতে রয়েছে ১৬টি জয়। আর্জেন্টিনা যদি গ্রুপ পর্বেই অন্তত দুটি ম্যাচ জেতে, তাহলে মেসি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচজয়ী ফুটবলার হয়ে যেতে পারেন।

পশ্চিম জার্মানির কিংবদন্তি কোচ হেলমুট শন বিশ্বকাপে কোচ হিসেবে সর্বাধিক ১৬ ম্যাচ জয়ের রেকর্ড ধরে রেখেছেন প্রায় অর্ধশতাব্দী ধরে। তবে এবার সেই রেকর্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জার ফরাসি কোচ দিদিয়ের দেশম। তার বর্তমান জয়সংখ্যা ১৪।

ফ্রান্স যদি বিশ্বকাপে দুটি ম্যাচ জেতে, তাহলে তিনি রেকর্ডে সমতা আনবেন। আর তিনটি জয় পেলেই ৪৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন।