আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিশ্বকাপ ফুটবল

টিকিটের দাম নিয়ে কঠিন চাপে ফিফা

Tania Jaha31-05-2026 12:24:23 AMদেখেছেন 111 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
টিকিটের দাম নিয়ে কঠিন চাপে ফিফা

২৪ঘণ্টা অনলাইন : বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই সমস্যা বাড়ছে ফিফার। এমনিতেই টিকিটের অতিরিক্ত দাম নিয়ে সমালোচিত তারা। সেই বিষয়েই আমেরিকার আদালত তদন্ত শুরু করতে চলেছে ফিফার বিরুদ্ধে। আদালতের দাবি, দর্শকদের থেকে যে দাম নেওয়া হয়েছে তা অবিচারের শামিল।

নিউইয়র্ক এবং নিউজার্সির সরকারি আইনজীবী দাবি করেছেন, ক্রেতা সুরক্ষা আইন লঙ্ঘন করা হয়েছে কি না তা জানতে ফিফার বিরুদ্ধে তদন্ত করা হবে। তাঁর দাবি, সেই শহরে বিশ্বকাপের আটটি ম্যাচ রয়েছে। শহরবাসী চাইছিলেন, বিশ্বকাপ তাদের দেশে, তাদের শহরে হোক। কিন্তু টিকিটের অতিরিক্ত দামের কারণে নিজের শহরেই ম্যাচ দেখা থেকে তারা বঞ্চিত হতে পারেন। কঠোর সমালোচনা করা হয়েছে ফিফার ‘বৈচিত্রপূর্ণ দাম’-এর নীতিকে। এই নীতিতে চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়ে বা কমে।

নিউ ইয়র্কের ক্রেতা এবং কর্মী সুরক্ষা দফতরের সঙ্গে কাজ করছেন সরকারি আইনজীবী। মূলত নিউইয়র্ক ও নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের ম্যাচগুলি নিয়েই তদন্ত করছেন তারা। এই স্টেডিয়ামেই হবে ফাইনাল। কিন্তু টিকিটের দাম এতটাই বেশি যে সেই শহরের লোকেরাই ম্যাচ দেখতে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

আইনজীবী লেটিটিয়া জেমস বলেছেন, “নিউইয়র্কবাসী কত বছর ধরে চাইছিলেন তাদের শহরে বিশ্বকাপের ম্যাচ হোক। ওদের কম দামের টিকিটে ম্যাচ দেখার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া প্রয়োজন। জোর করে বেশি দামে টিকিট কাটতে বাধ্য করানো মোটেই উচিত নয়।”

ফিফার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, স্টেডিয়ামের যে মানচিত্র দেখিয়ে তারা টিকিট বিক্রি করেছে, সেই মানচিত্রের সঙ্গে বাস্তবের মিল নেই। অর্থাৎ মাঠের কাছাকাছি কোনও আসনের টিকিট কাটা হলেও আদতে সেই আসন মাঠ থেকে বহু দূরে, এমনটা দেখা গিয়েছে। তার বিরুদ্ধেও তদন্ত করা হচ্ছে।