আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
কৃষি সমাচার

অভিনব পন্থায় গাছ বপন

Tania Jaha30-05-2026 01:59:08 PMদেখেছেন 126 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অভিনব পন্থায় গাছ বপন

২৪ঘণ্টা অনলাইন : সব গাছই বীজ থেকে অঙ্কুরিত হয় না। কোনও কোনও গাছের ক্ষেত্রে বীজবপন আদপে বুদ্ধিমানের কাজ নয়। দেখা যায়, বহু ক্ষেত্রে বীজ পুঁতলে খুব ধীরে চারা বাড়ে, ঠিক মতো অঙ্কুরোদ্গম হয় না, অথবা মূল গাছের মতো বৈশিষ্ট্যও পাওয়া যায় না। তাই অনেক গাছ বীজের বদলে কাটিং, কন্দ, কুঁড়ি বা ফলমূল থেকেই তৈরি করার পরামর্শ দেওয়া হয়। এতে গাছ দ্রুত বাড়ে এবং ফলও দেয় বেশি ভাল। তাই নিজের বাড়ির বাগানে কিছু গাছ লাগানোর সময়ে বীজের বিকল্প খুঁজে বার করা দরকার। কোন কোন গাছের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, রইল তার তালিকা—

১. মিষ্টি আলু
মিষ্টি আলু সাধারণত বীজ থেকে লাগানো হয় না। এটি লাগানো হয় এর অঙ্কুর থেকে, যা পরিপক্ব মিষ্টি আলু থেকেই বার হয়। এই অঙ্কুর আসলে চারা তৈরির জন্য প্রস্তুত থাকে। অপেক্ষা কেবল মাটির। এই পদ্ধতিতে গাছ দ্রুত বাড়ে এবং ফলনও ভাল হয়। কিন্তু এই অঙ্কুর কী ভাবে তৈরি করা যেতে পারে? এক বাটি জলে অর্ধেকটা ডুবিয়ে রাখতে হবে মিষ্টি আলুকে। জলে ভেজানো অংশ থেকেই বার হয় অঙ্কুর। যত ক্ষণ না অঙ্কুর দেখা যাচ্ছে, তত ক্ষণ জল থেকে বার করবেন না। কয়েক ইঞ্চি বেড়ে গেলে তার পর মাটিতে পুঁতে দিতে হবে।

২. পুদিনা
বীজ থেকে গাছ লাগালে নতুন চারার স্বাদ ও গন্ধে যেমনটি চাইছেন, তেমন না-ও হতে পারে। তাই সাধারণত গাছের ডাল বা মূলের অংশ থেকে নতুন গাছ তৈরি করা হয়। এতে গাছ দ্রুত ছড়াতে পারে। পুদিনার প্রায় ১০-২০ সেন্টিমিটার কাণ্ড কেটে জলে চুবিয়ে রাখুন যত ক্ষণ না পর্যন্ত অঙ্কুর দেখা যাবে। তার পর বার করে আর্দ্র মাটিতে পুঁতে দিন। বসন্ত বা গ্রীষ্মের প্রাক্কালে সবচেয়ে ভাল ফলন হয় পুদিনা পাতার।

৩. রসুন
বীজ থেকে গজিয়ে ওঠা গাছের গতি অত্যন্ত শ্লথ। এ দিকে রসুনের কোয়া থেকে যে চারা তৈরি হয়, তা অনেক বেশি দ্রুত ফলন দেয়। রসুন নিয়ে তার খোসা ছাড়াবেন না। প্রতিটি কোয়া প্রায় ২-৩ ইঞ্চি গভীরে রোপণ করুন, যাতে সরু দিকটি উপরে থাকে। মাটিতে রোপণ করা প্রতিটি কোয়া সম্পূর্ণ নতুন রসুন গাছে পরিণত হবে।