আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

নীল গাউনে গ্ল্যামারাস ঐশ্বরিয়া

Tania Jaha23-05-2026 04:00:28 PMদেখেছেন 67 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নীল গাউনে গ্ল্যামারাস ঐশ্বরিয়া

২৪ঘণ্টা অনলাইন: চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে কি দেখা যাবে না ঐশ্বরিয়া রাই বচ্চনকে? উৎসবের শুরু থেকেই এমন একটা গুঞ্জন বলিপাড়া থেকে শুরু করে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। অনেকেই আশঙ্কা করছিলেন, কান উৎসব আর ঐশ্বরিয়া যেন একে অপরের পরিপূরক, তাই তার অনুপস্থিতি উৎসবের জৌলুস কিছুটা ম্লান করে দিতে পারে। 

তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে ২১ মে গভীর রাতে মুম্বাই বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে উড়াল দেন এই বিশ্বসুন্দরী। অবশেষে প্রকাশ্যে এলো কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ঐশ্বরিয়া রাই বচ্চনের হাঁটার সেই বহু প্রতীক্ষিত মুহূর্তের ছবি। প্রতি বছরের মতো এবারও নিজেকে সম্পূর্ণ ভিন্ন ও অনন্য রূপে মেলে ধরলেন তিনি। 

একটি গাঢ় নীল রঙের জমকালো গাউনে একেবারে মৎস্যকন্যার সাজে ক্যামেরাবন্দি হলেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ঐশ্বরিয়ার রেড কার্পেটের সেসব ছবি। 

ছবিতে দেখা যাচ্ছে, নীল গাউনের সঙ্গে মিলিয়ে গলায় কেবল একটি সাধারণ নেকলেস এবং হাতে একটি আংটি পরেছেন তিনি। ছিমছাম অথচ রাজকীয় এই সাজে স্বভাবসুলভ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়ে তিনি আরও একবার প্রমাণ করলেন বয়স কেবলই একটা সংখ্যা, আজও তিনি অনন্য বিশ্বসুন্দরী।

রেড কার্পেটের ছবি ছাড়াও নেটদুনিয়ায় সাড়া ফেলেছে ঐশ্বরিয়ার একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, মূল উৎসবে যাওয়ার আগে সিঁড়ি দিয়ে নেমে আসছেন অভিনেত্রী। তার সেই রাজকীয় হাঁটা দেখে নেটিজেনদের মনে হচ্ছে, কোনো অপরূপা সুন্দরী যেন স্বর্গ থেকে নেমে আসছেন।

এবারের উৎসবে ল'রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজের বহুদিনের পুরোনো ও ঘনিষ্ঠ বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা করেন ঐশ্বরিয়া। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাসিমুখে পোজ দিয়ে ক্যামেরাবন্দি হন। বরাবরের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবে মায়ের ছায়াসঙ্গী হয়ে সাথে গেছে মেয়ে আরাধ্যা বচ্চন।