আলোচিত❯
ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

নতুন গান নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া

Tania Jaha23-05-2026 03:29:20 PMদেখেছেন 66 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নতুন গান নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া

২৪ঘণ্টা অনলাইন: দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মূলত, ঈদুল আজহার বিশেষ উপহার হিসেবে ‘লোকে বলে’ নামের একটি গান নিয়ে আসছেন তিনি। জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের আয়োজনে গান করবেন তিনি। 

এ নিয়ে সামাজিক মাধ্যমে ২২ মে রাতে একটি পোস্ট দিয়েছেন নুসরাত ফারিয়া। লিখেছেন, কথা দিয়েছিলাম নতুন গান নিয়ে আসব। সঙ্গে জানান, এবারের ঈদের উদযাপন আরও গ্র্যান্ড হতে যাচ্ছে। আগামী ২৬ মে তার এই নতুন গানটি মুক্তি পাবে।

ফোক-পপ ঘরানার এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব।

বিনোদন জগতে নুসরাত ফারিয়ার পথচলা শুরু হয় বেলাল খানের একটি গানের মডেল হিসেবে। এরপর উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের পরিচিতি গড়ে তোলেন। অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে ‘পটাকা’ গানটির মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। গানটি মুক্তির পর যেমন প্রশংসিত হয়েছিল, তেমনি নানা সমালোচনারও জন্ম দিয়েছিল। ২০২৪ সালে এসভিএফের ব্যানারে নুসরাত ফারিয়ার সবশেষ গান প্রকাশিত হয়েছিল। ‘লোকে বলে’ হতে যাচ্ছে তার গাওয়া পঞ্চম একক গান।

এদিকে স্টেজ শো নিয়ে বর্তমানে দারুণ ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। গত সপ্তাহে তিনি দুবাইয়ে একটি স্টেজ শোতে সফলভাবে অংশ নিয়েছেন। এবারের ঈদ উৎসবে দর্শক-শ্রোতাদের জন্য ‘লোকে বলে’ গানটি ভিন্ন মাত্রা যোগ করবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।