আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দাপ্রধান

Tania Jaha23-05-2026 02:04:27 PMদেখেছেন 57 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দাপ্রধান

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান নির্বাহী তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ঘোষণায় তিনি বলেছেন, স্বামীর অসুস্থতার কারণে এ পদক্ষেপ নিচ্ছেন তিনি।

২২ মে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তুলসী বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, আমাকে পদত্যাগপত্র জমা দিতে হচ্ছে। আগামী ৩০ জুন, ২০২৬ থেকে এটি কার্যকর হবে। আমার স্বামী, আব্রাহাম উইলিয়ামস, সম্প্রতি হাড়ের খুবই বিরল এক প্রকার ক্যানসারে (বোন ক্যানসার) আক্রান্ত হয়েছেন। তাই এই মুহুর্তে, আমি অবশ্যই সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াব এবং আমার স্বামীর পাশে থাকব, যেন তিনি এই যুদ্ধে জয়ী হতে পারেন।”

এক্সে তুলসী গ্যাবার্ড এই বার্তা পোস্ট করার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তাকে আশীর্বাদ জানিয়ে পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেছেন, “তুলসী খুব চমৎকারভাবে তার দায়িত্ব পালন করেছেন, আমরা তাকে মিস করব। আগামী ৩০ জুন মার্কিন প্রশাসন থেকে তার বিদায় নেওয়া আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তার স্বামী আব্রাহাম সম্প্রতি হাড়ের বিরল ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় তুলসী তার স্বামীর পাশে থাকতেন চান, তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে চান এবং ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধে তার পাশে থাকতে চান। তুলসীর স্বামী সুস্থ হয়ে উঠবেন— এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।”

এক্সপোস্টে ট্রাম্প আরও জানান, তুলসী গ্যাবার্ড পদত্যাগ করার পর জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের পদে আসবেন অ্যারন লুকাস, বর্তমানে যিনি উপ-পরিচালকের পদে আছেন।

সাবেক সামরিক কর্মকর্তা তুলসী গ্যাবার্ড এক সময় ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২২ সালে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তারপর ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযান চলার সময়ে ট্রাম্পকে সমর্থন জানিয়ে রিপাবলিকান পার্টিতে যোগ দেন তুলসী।

সাবেক সামরিক কর্মকর্তা তুলসী গ্যাবার্ড এক সময় ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২২ সালে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তারপর ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযান চলার সময়ে ট্রাম্পকে সমর্থন জানিয়ে রিপাবলিকান পার্টিতে যোগ দেন তুলসী। নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর তুলসীকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের পদে নিয়োগ দেন ট্রাম্প।

তুলসী গ্যাবার্ড যখন ডেমোক্রেটিক পার্টির নেত্রী ছিলেন, সে সময় ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সমালোচক ছিলেন তিনি; রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনাও করেছেন। সে সময় এক এক্সবার্তায় তিনি বলেছিলেন, “বাইডেন প্রশাসন এবং ন্যাটো যদি রাশিয়ার বৈধ নিরাপত্তাগত দাবিকে স্বীকৃতি দিতো, তাহলে এই যুদ্ধ খুব সহজে এড়ানো যেতো।”

তুলসী গ্যাবার্ড যখন ডেমোক্রেটিক পার্টির নেত্রী ছিলেন, সে সময় ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সমালোচক ছিলেন তিনি; রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনাও করেছেন। সে সময় এক এক্সবার্তায় তিনি বলেছিলেন, “বাইডেন প্রশাসন এবং ন্যাটো যদি রাশিয়ার বৈধ নিরাপত্তাগত দাবিকে স্বীকৃতি দিতো, তাহলে এই যুদ্ধ খুব সহজে এড়ানো যেতো।”

মার্কিন মিডিয়ার গুঞ্জন অনুযায়ী, গত জানুয়ারিতে নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে অপহরণ করে আনা এবং ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন বাহিনীর সামরিক অভিযানের পক্ষেও ছিলেন না তুলসী।

সূত্র : আরটি