আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

গরমে ঠোঁট ফেটে অস্বস্তি তীব্র কেনো

Tania Jaha23-05-2026 12:39:14 AMদেখেছেন 89 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গরমে ঠোঁট ফেটে অস্বস্তি তীব্র কেনো

২৪ঘণ্টা অনলাইন : গরমে মুখে ক্রিম মাখলে ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায়, ঘাম বেশি হয়, মুখ ভারী লাগে। তাই তাপমাত্রা বাড়তে শুরু করলেই হঠাৎ করে সব ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার বন্ধ করে দেন অনেকে। কিন্তু সমস্যা হল, শরীরের অন্য অংশের তুলনায় ঠোঁট অনেক বেশি স্পর্শকাতর। ফলে কয়েক দিনের মধ্যেই ঠোঁট শুকিয়ে ফেটে যেতে শুরু করে। কারও ঠোঁটের চামড়া উঠতে থাকে, কারও আবার জ্বালা করে, কোনও ক্ষেত্রে কালচে দাগও দেখা দেয় ওষ্ঠাধরে।

আসলে ঠোঁটের ত্বক মুখের অন্য অংশের তুলনায় অনেক বেশি পাতলা। সেখানে ঘর্মগ্রন্থি বা প্রাকৃতিক তেল তৈরির ব্যবস্থাও নেই। তাই গরমে যতই ক্রিম এড়িয়ে চলুন না কেন, ঠোঁটের আলাদা যত্ন না নিলে সমস্যা হবেই।

কীভাবে ঠোঁটের যত্ন নেবেন গরমের সময়ে?
১. প্রথমেই সবচেয়ে বড় ভুলটি এড়িয়ে চলতে হবে। বার বার জিভ দিয়ে ঠোঁট ভেজানোর অভ্যাস রয়েছে অনেকের। তাঁদের ধারণা, এতে ঠোঁট আর্দ্র থাকে। কিন্তু আদপে এই অভ্যাসের ফলে ঠোঁট আরও শুষ্ক হয়ে যায়। জিভের লালা শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠোঁট আরও রুক্ষ হয়ে পড়ে।
২. সারা দিনে পর্যাপ্ত জল খাওয়াও অত্যন্ত জরুরি। গরমে শরীর ভিতর থেকে শুকিয়ে গেলে তার প্রভাব সবচেয়ে আগে ঠোঁটেই দেখা যায়। ঠোঁটফাটা আসলে শরীরে পানির ঘাটতিরই লক্ষণ হিসাবে ধরা হয় অধিকাংশ ক্ষেত্রে।
৩. রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে পাতলা করে নারকেল তেল, ঘি বা পেট্রোলিয়াম জেলি জাতীয় কিছু লাগাতে পারেন। এতে ভারী ক্রিমের মতো অস্বস্তি হবে না, অথচ ঠোঁট সারা রাত আর্দ্র থাকবে। সকালে উঠেও তার প্রভাব দেখতে পাবেন।
৪. যাঁদের ঠোঁট খুব বেশি ফাটে, তাঁরা সপ্তাহে এক-দু’দিন ঠোঁট এক্সফোলিয়েট করতে পারেন। সামান্য চিনি এবং মধু মিশিয়ে খুব আলতো হাতে ঘষলেই মৃত চামড়া উঠে যায়। তবে বেশি ঘষাঘষি করলে উল্টে ক্ষতি হতে পারে।
৫. গরমে রোদও ঠোঁটের ক্ষতি করে। অনেকেই মুখে সানস্ক্রিন মাখেন, কিন্তু ঠোঁটের কথা ভুলে যান। ফলে ঠোঁটে কালচে ছোপ পড়ার বা শুকিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। বাইরে বেরোলে ছাতা ব্যবহার করা বা মুখ ঢেকে রাখা অত্যন্ত জরুরি।