আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

দায়িত্বে অবহেলার অভিযোগে ববির উপপরিচালক সেলিনা বরখাস্ত

Anisur Rahman18-05-2026 12:22:59 AMদেখেছেন 97 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দায়িত্বে অবহেলার অভিযোগে ববির উপপরিচালক সেলিনা বরখাস্ত

২৪ঘণ্টা  অনলাইন : দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপপরিচালক সেলিনা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, গত ১৪ মে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ফুটবল দলের খেলোয়াড়দের দেয়া সুনির্দিষ্ট অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর অনুচ্ছেদ ২ (খ) এর (আ) মোতাবেক দায়িত্বে অবহেলার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৪৪-এর (৬) মোতাবেক সেলিনা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকীভাতা প্রাপ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিপক্ষে ম্যাচ ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের। কিন্তু মাঠে উপস্থিত হয়েও শেষ পর্যন্ত খেলা থেকে বাদ পড়তে হয় ববি ফুটবল দলকে। অভিযোগ ওঠে, শারীরিক শিক্ষা দপ্তরের এই কর্মকর্তার অসহযোগিতা ও দায়িত্বে অবহেলার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে অংশগ্রহণ করতে পারেনি বরিশাল বিশ্ববিদ্যালয়।

এরপর চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরে গত ১৪ মে ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় এবং সাধারণ শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা দপ্তরের এই কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। একইসাথে তাকে আগামী ছয় ঘণ্টার মধ্যে বরখাস্ত করার আলটিমেটাম ও জোর দাবি জানান তারা।শিক্ষার্থীদের দাবির মুখেই শেষ পর্যন্ত তদন্তের স্বার্থে এই ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।