আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিশ্বকাপ ফুটবল

সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টায় অনেকে লিপ্ত : ধর্মমন্ত্রী

Anisur Rahman12-05-2026 12:57:29 AMদেখেছেন 94 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টায় অনেকে লিপ্ত : ধর্মমন্ত্রী

২৪ঘণ্টা অনলাইন : এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, সরকারকে কীভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে সেই চেষ্টায় অনেকে লিপ্ত।সোমবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত 'বিএসআরএফ সংলাপ' এ তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, 'আমরা বলি বিরোধী দল সরকারের জন্য একটা আলাদা রহমত। কারণ বিরোধী দল সরকারের সবকিছুর ভুলকে ধরিয়ে দিতে চেষ্টা করে। কিন্তু আজকাল তো সরকারের ভুল ধরিয়ে দিতে চেষ্টা করে না। আজকের বিরোধী দল অতীতেও দেখেছি, এখনও দেখছি—তারা সরকারকে কীভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে সেই চেষ্টায় অনেকে লিপ্ত, সবাই নয়।'  

তিনি বলেন, 'এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে। অনেকেই সহ্য করতে পারছে না যে তারেক রহমান প্রথমবার এমপি হলেন, প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, হয়ে উনি এতো কাজ করছেন, এতো ভালো কাজ করছেন। উনি এতো পরিশ্রম করছেন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত—এটা অনেকেই সহ্য করতে পারছে না।' কারা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করছে জানতে চাইলে তিনি বলেন, যারা সরকারের স্বাদ গ্রহণ করতে পারেনি, তারা সবাই।

অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ধর্মমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকার যে আইনটা করেছিল, আইনটা (ডিজিটাল নিরাপত্তা আইন) ভালো ছিল। কিন্তু, আইনটাকে অপপ্রয়োগ করা হয়েছে। যারা তাদের মতের পক্ষে ছিল না, তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। আইনটা যদি অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবহার করা হতো, সেক্ষেত্রে আইনটা খুব ভালো ছিল।’বিএসআরএফ এর সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।