আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বাবাকে ছাড়াই বড় হয়েছেন পলক

Tania Jaha09-05-2026 02:00:19 AMদেখেছেন 78 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাবাকে ছাড়াই বড় হয়েছেন পলক

২৪ঘণ্টা অনলাইন : শৈশবে দেখেছেন বাবা-মায়ের বিচ্ছেদ। তার পরে পলক তিওয়ারির জীবনে এসেছে নানা চড়াই-উতরাই। বাবাকে ছাড়াই বড় হয়েছেন তিনি। একাকী মাকে লড়াই করতে দেখেছেন। কেমন ছিল সেই দিনগুলো? শ্বেতা তিওয়ারির কন‍্যা পলক সম্প্রতি নিজের ছোটবেলার অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন।

সাক্ষাৎকারে তিনি জানান, বাবা ছাড়াই বড় হলেও কোনও দিন তাঁর মনে হয়নি যে, জীবনে কোনও ঘাটতি আছে। কারণ, পরিবারের ভালবাসা তাঁকে সব সময়ে আগলে রেখেছে। পলক বলেন, “আমাকে এই বিষয়টা কখনও কষ্ট দেয়নি। একটা বাচ্চা যেমন পরিবেশে বড় হয়, সে সেটাকেই স্বাভাবিক বলে মনে করে। আমার কোনওদিন মনে হয়নি যে, আমার জীবনে কোনও কিছুর অভাব আছে।”

পলক জানান, তিনি এমন একটি পরিবারে বড় হয়েছেন যেখানে সব সময়ে মানুষের ভিড় থাকত। সেখানে ভালবাসা আর যত্ন ছিল। তাঁর কথায়, “আমার দিদা ছিলেন, মা ছিলেন, পুরো পরিবার ছিল। বাড়িতে লোকজন থাকত। তাই কোনও অভাব অনুভব করিনি।”

পলক আরও জানান, তাঁর মা শ্বেতা তাঁকে আগলে রেখেছেন। পলকের কথায়, “এক বার কেউ বলেছিলেন যে, আমার বাবা নেই। খুব খারাপ ভাবেই বলেছিলেন। আমি মাকে বলতেই, মা সেই ব্যক্তির বাড়িতে গিয়ে জবাব দিয়েছিলেন। আমার মা আর দিদাই যে আমার পরিবার, সেটা বুঝিয়ে দিয়েছিলেন।”

পলক জানান, দিদার সঙ্গে তাঁর সম্পর্ক খুবই গভীর। ছোটবেলায় শ্বেতা কাজে ব্যস্ত থাকতেন। তাই দিদাই মূলত পলককে বড় করেছেন। দিদাই তাঁকে সব শিখিয়েছেন। দিদার সঙ্গে নিজের অনেক মিলও খুঁজে পান পলক।

উল্লেখ্য, পলকের নতুন সিরিজ় ‘লুক্খে’ ৮ মে থেকে প্রাইম ভিডিয়োয় দেখা যাচ্ছে। পলক ছাড়াও অভিনয় করেছেন কিং, রাশি খন্না প্রমুখ।
সূত্র : আনন্দবাজার